চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিনার টেবিলেও পার্থক্য গড়ে দিতে পারে মেসি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
messi

বার্সেলোনা সমর্থকদের প্রিয় ফুটবলার মেসির নামে ফের জয়ধ্বনি শোনা গেল রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। জোড়া গোল করে ‘‌এল ক্লাসিকোর’‌ মহানায়ক ‘‌এল এম টেন’‌। আর্জেন্টাইন জাদুকরের এই রুদ্রমূর্তি দেখে বার্সা সদস্য-‌সমর্থকরাই শুধু নন, আপ্লুত হয়ে পড়ছেন তার সতীর্থরাও।

লুইস সুয়ারেজ যেমন স্পষ্ট করেই বলেছেন, তার চোখে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিই। টুইটারে উরুগুয়ের তারকা লিখেছেন, ‘গ্রেট টিম!‌ প্রত্যেকটা ফুটবলার নিজেদের যেভাবে মেলে ধরেছে, তার তুলনা হয় না। ইতিহাসের সেরা ফুটবলার, আমার বন্ধু তোমাকে সেলাম।’‌ সামাজিক মাধ্যমে এই বার্তার সঙ্গে মেসির একটি ছবিও পোস্ট করেছেন সুয়ারেজ।

শুধু উরুগুয়ের তারকাই নন, মেসি বন্দনায় এদিন মুখর বার্সেলোনার আরেক মহাতারকা আন্দ্রেস ইনিয়েস্তাও। খেলা শেষের পর ইনিয়েস্তা মেসিকে নিয়ে বলতে গিয়ে বিশেষণই হারিয়ে ফেলছিলেন। সতীর্থকে নিয়ে বার্সা অধিনায়ক বলেন, ‘‌এত বছর ধরে ফুটবল খেলার পরও বিস্ময় জাগাতে ওর জুড়ি নেই!‌ ঠিক এখানেই নিহিত লিওর গ্রেটনেস!‌ আমাদের ক্লাবের পক্ষে এটা বাড়তি সম্মানের যে, মেসির মতো একজনকে আশীর্বাদস্বরূপ পেয়েছে।’

বার্সা সতীর্থদের পাশাপাশিই ‘‌‌এল এম টেন’‌ নিয়ে ক্লাসিকো জয়ের পর প্রশংসায় কার্পণ্যহীন দলের কোচ লুইস এনরিকেও। মেসি নিয়ে বলতে গিয়ে বেশ মজার একটা মন্তব্য করেছেন বার্সা ‘‌বস’‌।

এনরিকের কথায়, ‘‌মেসি এমন একজন যে বোধহয় রাতে ডিনার টেবিলে বসেও পার্থক্য গড়ে দিতে পারে!‌ জীবনে অনেক ফুটবল দেখেছি আমি। প্রচুর ভিডিও ছবিও। কিন্তু মেসির মতো ফুটবল আর একজনকেও তো খেলতে দেখিনি। ফুটবল ইতিহাসের সেরা তিনি!‌ লা লিগায় ৫০০ করে ফেলল। বার্সা সমর্থকদের সৌভাগ্য এমন একজন ফুটবলারকে নিজেদের বলে দাবি করতে পারে।’‌ ‌

Jui  Banner Campaign
ট্যাগ: এল-ক্লাসিকোলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT