বাংলাদেশ

‘ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য’

প্রধানমন্ত্রী ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত, স্বাস্থ্যবিধি মেনে মুখোশ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত, স্বাস্থ্যবিধি মেনে মুখোশ পরা, বাংলাদেশের জাতীয় বিষয় নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। 

শনিবার বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায়  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণভবন থেকে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সেসময় তার পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল- ‘ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার সরকার সমালোচিত, আপনার মন্তব্য আশা করছি’।

জবাবে তিনি বলেন: ‘নিরাপত্তার এই দায়িত্বটাও আমাদের পালন করতে হবে এ কারণে যেন ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে আমাদের ছোট্ট শিশু যুবক কেউ যেন বিপতে যেতে না পারে। আসামাজিক কার্যকালাপ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ কোন কিছুতে যেন জড়িত হতে না পারে। এমন কোন কাজ না করা যেন দেশের জন্য ক্ষতি না হয়, দেশের মানুষের জন্য ক্ষতি না হয়। সেজন্য ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের একান্ত কর্তব্য।’

এর আগে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায়, বাংলাদেশের এ সাফল্যকে নতুন প্রজন্মকে উৎসর্গ করেন তিনি।

বিষয়:ডিজিটাল নিরাপত্তা আইনপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…