চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল অপরাধ প্রতিরোধে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতার প্রত্যাশা: তথ্য প্রযুক্তিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ডিজিটাল অপরাধ ও ফেসবুকের অপপ্রচার ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

ডিজিটাল অপরাধ প্রতিরোধে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সকল ধরনের ডিজিটাল অপরাধ প্রতিরোধ, দমন, নিয়ন্ত্রণ,মনিটরিং এবং আইনগত ব্যবস্থা গ্রহণ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মঙ্গলবার রাজধানীর বিটিআরসির অডিটরিয়ামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিটিআরসি এবং ফেসবুক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

মোস্তাফা জব্বার বলেন, ফেসবুক ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় শনাক্ত করতে পারলে সমস্যার সমাধান সম্ভব। অপরাধীরা নিজের আসল পরিচয় গোপন রেখে অপরাধ করে থাকে।

অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে মন্ত্রী ফেসবুক আইডিতে মোবাইল নাম্বার সংযোজন এবং ফেসবুক কর্তৃপক্ষ সরকারের সহায়তায় জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে ফেসবুক আইডি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া গুজব ও অপরাধ প্রবণ কনটেন্টগুলো শনাক্ত করে তাৎক্ষণিক তা প্রত্যাহারেও ফেসবুক ভূমিকা নিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরো বলেন, অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে ফেসবুকের সাথে বাংলাদেশের চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। ফেসবুকে অনেক বেশী বাংলা ভাষা ব্যবহৃত হয়। বাংলা কন্টেইনে কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। তিনি আশা করেন, এ বিষয়ক বিদ্যমান সমস্যা সমাধানে ফেসবুক কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিজুল ইসলাম, ফেসবুকের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক হেড অভ কানেক্টিভিটি পলিসি অশ্বিনি রানা, বিটিআরসির চেয়ারম্যান মোঃ জহিরুল হক বক্তৃতা করেন।

বিকালে এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের সাথে মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথাও রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটাল অপরাধফেসবুকমোস্তাফা জব্বারসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT