চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমপির গোয়েন্দা বিভাগের সঙ্গে ‘নগদ’-এর মতবিনিময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ন ২৮, মে ২০২২
বাংলাদেশ
A A

মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরে গ্রাহকদের আর্থিক নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ‘নগদ’। প্রতিষ্ঠানটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই সভায় আলোচকেরা এমএফএস খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম-বার। এসময় ডিএমপির (উত্তর) যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা) জনাব মুহাম্মদ হারুন অর রশিদ, বিপিএম-বার, পিপিএম-বার এবং ডিএমপির (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. মাহবুব আলম, বিপিএম, ‘নগদ’ লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট ও ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক। অনুষ্ঠানে ‘নগদ’-এর চিফ অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লে. কর্নেল মো. কাওসার সওকত আলী (অব.) ধন্যবাদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘তিন বছরে ‘নগদ’ অনেক ভালো করেছে। ‘নগদ’-এর মতো প্রযুক্তিগতভাবে আধুনিক সেবা বাজারে যত বেশি থাকবে, মানুষ ততো বেশি উপকৃত হবে। আমরা চাই বাজারে যারা এমএফএস সেবা দিচ্ছে, তারা সবাই ভালো করুক। গ্রাহেকর কষ্টার্জিত অর্থ যেন নিরাপদ থাকে, সে জন্য সবসময় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ছাড়া গ্রাহকদেরও সচেতন থাকতে হবে।’

অনুষ্ঠানে ডিএমপির (উত্তর) যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা) মুহাম্মদ হারুন অর রশিদ এবং ডিএমপির (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. মাহবুব আলম বক্তব্য দেন। তারা নগদ-এর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে গ্রাহকের সেবা দিতে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বরাবরের মতো সহেযাগিতা করার আহ্বান জানান।

‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘‘নগদ’ শুরু থেকে একটি গ্রাহকবান্ধব সেবা হিসেবে মানুষের কাছে পরিচিত হয়ে আসছে। ‘নগদ’-এর প্রযুক্তি, লেনদেন খরচ এবং সহজলভ্যতা অন্যান্য অনেক প্রতিষ্ঠানের চেয়ে যুগোপযোগী। আমি আন্তরিকভাবে ডিএমপির গোয়েন্দা বিভাগকে ধন্যবাদ জানাতে চাই, তারা বিভিন্ন সময় আমাদের বুদ্ধি-পরামর্শ ও প্রয়োজনে সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস, সামনের দিনেও আমাদের পারস্পরিক এই সম্পর্ক অবিচ্ছিন্ন থাকবে।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ‘নগদ’-এর প্রযুক্তিগত সক্ষমতার বিষয়ে প্রশংসা করেন। এত কম সময়ে এত বেশি গ্রাহকভিত্তি তৈরি করা এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া কয়েক সেকেন্ডে অ্যাকাউন্ট খোলার প্রযুক্তি নিয়ে আসার বিষয়গুলোর প্রশংসা করেন অতিথিরা।

Reneta

‘নগদ’ ইতিপূর্বে বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে। তারমধ্যে মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি, সন্দেহজনক লেনদেনসহ প্রতারণা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজসমূহ উল্লেখযোগ্য।

এ ছাড়া মতবিনিময় সভা উপলক্ষ্যে নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ‘নগদ’-এর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা মেট্রোপলিটন পুলিশনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT