ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী তাবিথ আউয়াল। তবে নির্বাচন হলে ধানের শীষ নিয়ে অংশ নেয়ার বিষয়ে আশাবাদী তিনি।
নির্বাচনের বিষয়ে কোনো শঙ্কা না রেখে দলের সবুজ সংকেত নিয়ে মাঠে থাকবেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আতিকুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের মেয়র পদে উপ-নির্বাচন ২৬শে ফেব্রুয়ারি। ইসির এ তারিখ ঘোষণার আগে থেকেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আতিকুল ইসলাম বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। তবে বেশ কৌশল নিয়ে মাঠে নামার অপেক্ষায় গতবারের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।
নির্বাচন হওয়া নিয়ে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর শঙ্কা নেই। নির্বাচনী লড়াইয়ের অপেক্ষা তার।
গতবারের চারঘণ্টা ভোটের মাঠে থেকে নির্বাচন বয়কট করা বিএনপির এ প্রার্থী বলছেন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনও ভোটের পরিবেশ নেই।
আওয়ামী লীগের প্রার্থী ভালো ভোটের সুযোগ দেয়ার জন্য সরকার এবং ইসিকে অনুরোধ করছেন।
তবে প্রধান দুই দলের সম্ভাব্য দুই প্রার্থী দুজনই দুজনকে পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ বলে মূল্যায়ন করেছেন।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








