চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএনসিসি নির্বাচনের কারণে এসএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

সোমা ইসলামসোমা ইসলাম
১:৩৮ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
নির্বাচন

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হতে যাওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এসএসসি’র ২৪ ও ২৫ ফেব্রুয়ারির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ইসিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়: মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়্যারম্যানের সঙ্গে মিটিংয়ে ইসির পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়। ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে তিন বোর্ডের চেয়ারম্যান পরীক্ষা পেছানোর বিষয়ে সম্মত হন।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ডিএনসিসির তফসিল ঘোষণা করা হবে। উত্তরে সংযুক্ত হওয়া নতুন ১৬টি ওয়ার্ড ও ৬টি সংরক্ষিত ওয়ার্ড এবং দক্ষিণের নতুন ১৬টি ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডেও একই দিনে নির্বাচন হবে।

নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি।

স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রথম সভা থেকে শপথ নেয়া জনপ্রতিনিধিদের মেয়াদ থাকে ৫ বছর। এই নির্বাচনের বিজয়ী প্রার্থীর মেয়াদ শেষ হবে ২০২০ সালের এপ্রিলে। মেয়র পদে নতুন যিনি আসবেন তিনি মেয়াদের বাকি অংশটুকু দায়িত্ব পালন করবেন।

৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর ১ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিশনকে এ উপ-নির্বাচন করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিএনসিসি নির্বাচনঢাকা উত্তরনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT