প্রফেসর ডা. ইউনুস আলী বিশ্বাস হারিয়ে গেছেন। তার বয়স প্রায় ৭৮ বছর। বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগের আজিজ মার্কেটের বাসা থেকে বের হয়ে আর বাসায় আসেননি।
পরিবারের সদ্যসরা জানান: বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল নীল শার্ট, সোয়েটার, লুঙ্গি, মাথায় উলের টুপি, পায়ে উলের মোজা ও স্যান্ডেল। তিনি বেশ কয়েক বছর থেকেই স্মৃতিভ্রমের রোগী, বাসার ঠিকানা বলতে পারেন না।
বাসা থেকে বের হওয়ার সময় তার সাথে কোনো মোবাইল ফোনও ছিল না।
কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে নিচের নাম্বারগুলোতে দয়া করে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।
নাম্বারগুলো হলো: ০১৭১৩১৪১৪৩২, ০১৯৮৭০০৪০০৬, ০১৭১২৬৭৪১৯৮, ০১৭১৫২২৯২২৫।








