নতুন কর্মসূচি নিয়ে আসছে মাশরাফির নড়াইল এক্সপ্রেস

মাশরাফি বিন মুর্তজা-নড়াইল-এক্সপ্রেস ফাউন্ডেশন-নড়াইল এক্সপ্রেস-ক্রিকেট-Mashrafe Bin Mortaza-NarailExpress Foundation
‘ক্লিন নড়াইল, গ্রিন নড়াইল’ কর্মসূচিতে যুক্ত হল ক্রিকেটার মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। বর্জ্য সংগ্রহে রাস্তার পাশে ডাস্টবিন বসানোর কাজ শুরু করেছে তারা।
নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগ শহরটাকে দূষণমুক্ত রাখতে বসতবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কর্মসূচি চলমান। কিন্তু শহরে চলার পথে যে ময়লাগুলো তৈরি হচ্ছে তা অপসারণের তেমন কোন ব্যবস্থা ছিল না।
এ কাজে এগিয়ে এলো নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। রাস্তার পাশে ডাস্টবিন বসাচ্ছে তারা। পঁচনশীল ও প্লাষ্টিক এই দুই ধরণের বর্জ্যকে আলাদা করে রাখার জন্য ভিন্ন ভিন্ন বিন রাখা হচ্ছে।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন-এর মতো সংগঠন যুক্ত হওয়ায় মানুষের মধ্যে সচেতনতা বাড়বে- বলছেন প্রশাসনের কর্মকর্তারা।
ক্লিন নড়াইল, গ্রিন নড়াইল নামের এ কর্মসূচির মাধ্যমে নড়াইল যেমন পরিচ্ছন্ন শহরে পরিণত হচ্ছে তেমনি দূষণমুক্ত হচ্ছে চিত্রা নদী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







