বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এই রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়,বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে। এবারের প্রতিপাদ্য: ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ। বাংলাদেশে প্রায় ১ কোটি ডায়াবেটিস রোগী আছে এবং ঝুঁকিতে অাছে আরো ১ কোটি।






