চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবল সেঞ্চুরির জন্য বোলারদের দিকে তাকিয়ে তুষার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২৬তম সেঞ্চুরিটি ডাবলে রূপ দিতে বোলারদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তুষার ইমরানকে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে তৃতীয় দিন শেষে ১৪৮ রানে অপরাজিত সাউথ জোনের এ ব্যাটসম্যান।

সাউথদের উইকেট হাতে আছে মাত্র দুটি। লেজের শেষ দুই ব্যাটসম্যান কামরুল ইসলাম রাব্বি ও আল-আমিন হোসেনের দিকে তাকিয়ে থাকতে হবে তুষারকে।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় দিনের পড়ন্ত বিকেলে উইকেট আগলে ১২ বল মোকাবেলা করে অপরাজিত রাব্বি। রান করতে গিয়ে উইকেট তুলে দেয়ার ঝুঁকি নেননি এ ব্যাটসম্যান।

তুষারের আগে সেঞ্চুরি পান ইমরুল কায়েস। এ বাঁহাতি ১১৮ রানের ইনিংস খেলে ফিরেছেন। ১২৯ বলের ইনিংসটি ১৪টি চার ও ৬টি ছয়ে সাজানো। দুই সেঞ্চুরিতে লিড নিয়েছে সাউথ জোন। তাদের সংগ্রহ ৮ উইকেটে ৪২৯ রান।

দুই উইকেট হাতে রেখে লিড হয়ে গেছে ২১ রানের। প্রথম ইনিংসে মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে ৪০৮ রান তুলেছে নর্থ জোন।

অন্যদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ইস্ট জোনের করা রেকর্ড ৭৩৫ রানের জবাবে সেন্ট্রাল জোন চার ফিফটিতে ৭ উইকেট হারিয়ে তুলেছে ৩৫২ রান। রকিবুল হাসান ৮৫, শুভাগত হোম ৭৩, মার্শাল আইয়ুব ৬৫, সাদমান ইসলাম ৫৬ রান করে আউট হন।

Reneta

পাঁচটি উইকেট নিয়েছেন সোহাগ গাজী। দুটি এনামুল হক জুনিয়রের।

Jui  Banner Campaign
ট্যাগ: তুষারবিসিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT