চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তারের বিরুদ্ধে যৌন নির্যাতনের ১১৮ অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ন ০৩, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
লন্ডন-যৌন নির্যাতন

একজন চিকিৎসকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। তাও আবার এক বা দুটি নয়, বরং এ বিষয়ে সুনির্দিষ্টভাবে ১১৮টি অভিযোগ দায়ের করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর স্কটল্যান্ড ইয়ার্ড।

যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি পশ্চিম লন্ডনের চিকিৎসক মনীশ শাহ। তার বিরুদ্ধে স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে চালানো বিশাল তদন্তের পর গোয়েন্দারা এ অভিযোগ আনেন।

পুলিশ বলছে, যুক্তরাজ্যের সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ২০০৩-এর ধারা ২ এর অধীনে ৬৫টি এবং ধারা ৩ এর অধীনে ৫২টি যৌন নির্যাতন এবং ধারা ৭ অনুসারে ১৩ বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে।

৪৭ বছর বয়সী মনীশ শাহর বিরুদ্ধে ২০১৩ সালে রোগীদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে স্কটল্যান্ড ইয়ার্ডের চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়াল অফেন্সেস কমান্ড-এর কমপ্লেক্স কেস ইউনিটের গোয়েন্দারা বিষয়টি তদন্ত করেন। ওই তদন্তের ফল এই ১১৮টি মামলা।

অপরাধগুলো ২০০৪ সালের জুন থেকে ২০১৩’র জুলাইয়ের মধ্যে ঘটেছে বলে জানিয়েছে টেলিগ্রাফ। এই ঘটনার শিকার মোট ৫৪ জন বলে জানানো হয়েছে।

মামলার পর আপাতত জামিনে মুক্ত আছেন মনীশ শাহ। তবে আগামী ৩১ আগস্ট তাকে বার্কিংসাইড ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: যুক্তরাজ্যযৌন নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT