চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: ছাত্রলীগকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালো ‘বিদ্রোহী’রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ প্যানেলকে সমর্থন জানিয়ে ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল। চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘বিদ্রোহী’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। 

তিনি জানান: গতকাল সোমবার আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক সাধারণ শিক্ষার্থীদের পরিষদ’ নামে ছাত্রলীগের ‘বিদ্রোহী’ প্যানেল ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ছাত্রলীগের শোভন-রাব্বানী পরিষদকে সমর্থন জানানোর বিষয়ে একমত হয়েছে।

এ বিষয়ে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক সাধারণ শিক্ষার্থী পরিষদ’ পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান পরিস্কার হবে বলে জানান বুলবুল।

ওই বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে কী আশ্বাস দেয়া হয়েছে, যার প্রেক্ষিতে তারা সরে দাঁড়াচ্ছেন তা স্পষ্ট করেননি তিনি।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ দলের কয়েকজন সিনিয়র নেতা।

রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সহ-সভাপতি (ভিপি) এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক (জিএস) পদে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ।

Reneta

পরদিন মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ডেকে কাউন্টার প্যানেল ঘোষণা করে ছাত্রলীগের গত কমিটির একাংশ। সেখানে ভিপি পদে সোহান খান এবং জিএস পদে আমিনুল ইসলাম বুলবুলের নাম ঘোষণা করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগডাকসু
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT