লন্ডনে তরুণীকে ধর্ষণের অভিযোগ থেকে রেহাই পেয়েছেন সৌদি এক ধনকুবে এহসান আব্দুল আজিজ। এর আগে তার বিরুদ্ধে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ছিলো।
কিন্তু যে যুক্তিতে আদালত তাকে খালাস দিয়েছে, তা গণমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এহসান আব্দুল আজিজ নিজের সপক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ‘আমি ঘুমন্ত তরুণীটির গায়ের ওপর দুর্ঘটনাবশত পড়ে যাই, তখন আমার পুরুষাঙ্গ হয়ত আন্ডারপ্যান্ট থেকে বের হয়েছিল। আমি পড়ে গিয়েছিলাম, তখন মেয়েটির সঙ্গে কিছুই হয়নি।’
আজিজের বিরুদ্ধে লন্ডনের সাদার্ক ক্রাউন কোর্টে অভিযোগ আনা হয়েছিল যে, তিনি ওই তরুণীকে ধর্ষণ করেছিলেন। কিন্তু আজিজ এই অভিযোগ অস্বীকার করেন।
ঘটনার দিন ১৮ বছরের ওই তরুণী এবং তার একজন ২৪ বছরের বান্ধবী লন্ডনের এক অভিজাত নৈশ ক্লাবে আজিজ-এর সঙ্গে দেখা করেন। আজিজ ২৪ বছরের তরুণীটিকে আগে থেকেই চিনতেন।
তিনি তাকে এবং তার বান্ধবীকে অভিজাত নৈশ ক্লাবে আমন্ত্রণ জানান। সেখানে তিনি দুই তরুণীকে মদ কিনে দেন। এরপর তাদের নিজের গাড়িতে করে বাসায় পৌঁছে দেবেন বলে প্রথমে পশ্চিম লন্ডনে তার বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে যান। নিজের ফ্ল্যাটেও তিনি দুই নারীকে আরো মদ্য পানীয় খেতে দেন। খুব ভোরবেলা ব্যবসায়ী তাকে ধর্ষণ করার চেষ্টা করেন বলে ওই তরুণীটি অভিযোগ করেন।
আজিজ ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন তরুণীটিই তাকে অন্তরঙ্গ হতে উৎসাহ জুগিয়েছিল।







