চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারে সাড়া ফেলেছে শাকিব-বুবলীর ঈদের ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোট ৩ ছবি। এরমধ্যে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব খান ও শবনম বুবলী জুটির ‘মনের মতো মানুষ পাইলাম না’। বুধবার এলো সেই প্রতীক্ষিত ছবির ট্রেলার। যা প্রকাশ হওয়ার পর প্রশংসায় ভাসছেন শাকিব-বুবলী!  

তুরস্কের মনোরম লোকেশনে চিত্রায়িত আগেই দু’টি গান প্রকাশের পর বুধবার সন্ধ্যায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির ট্রেলার প্রকাশ পায়। যা প্রকাশের পর পরই সাড়া ফেলেছে অন্তর্জালে। সাথে সাথে প্রশংসাও কুড়াচ্ছে প্রায় তিন মিনিট ব্যাপ্তীর এই ট্রেলারটি।

এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে মাত্র ১৮ ঘন্টায় প্রায় ৩ লাখ মানুষ দেখেছেন ট্রেলারটি। এরমধ্যে ২ হাজার মানুষ ইউটিউবের মন্তব্যের ঘরে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, শাকিব খানকে তার অভিনয়ের জন্য ‘বাহবা’ দিচ্ছেন অনেকে, সাথে প্রশংসা পাচ্ছেন বুবলীও।

ট্রেলার প্রকাশের পর চলচ্চিত্রটির সংশ্লিষ্টরা বলছেন, যারা শুটিংয়ের সময় ছবিটি নিয়ে নাক সিঁটকেছেন ট্রেলার প্রকাশের পর তারাই ছবিটির ভূয়সী প্রশংসা করছেন। এটাই এই ছবির ম্যাজিক!

এদিকে ছবিটি নিয়ে শাকিব খান আগেই জানিয়েছিলেন, ‘মনের মতো মানুষ পাইলাম না’ পুরোপুরি গল্প প্রধান ছবি। যেখানে দেশ, সমাজ, প্রেম-ভালোবাসা, দেশপ্রেম, মানবতার, মূল্যবোধের কথা বলা হয়েছে। যেটা দেখলে মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করবে। পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে। মানুষকে ভালোবাসতে শেখাবে।

শাকিবের কথার সূত্র ধরে ট্রেলারেও সেই আভাস পাওয়া গেল। ‘মনের মতো মানুষ পাইলাম না’-এর গল্পে উঠে এসেছে বাংলাদেশের এই সময়ের প্রেক্ষাপট। নারী নির্যাতনের চিত্র ফুটে উঠেছে বিরাট ক্যানভাসে। বলা যায় এই বিষয়টিকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে ট্রেলারের শেষে সবার উদ্দেশ্যে শাকিব একটি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘ভাই, এভাবেই চলবে দেশটা?’

Reneta

ছবিটি নিয়ে আশাবাদী চিত্রনায়িকা বুবলী। চ্যানেল আই অনলাইনে তিনি জানান, আমাদের চারপাশের সাম্প্রতিক কিছু বিষয় উঠে আসবে এ ছবিতে। যেসব বিষয় দর্শক দেখলে নিজেকে ওইসব ঘটনার সঙ্গে রিলেট করতে পারবেন। তিনি বলেন, ট্রেলার মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে এজন্য দর্শকদের ধন্যবাদ।

শাকিব খান ও বুবলী ছাড়াও ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে আরও দেখা যাবে, তারিক আনাম, মিশা সওদাগর, সাবেরী আলম, ডন, মাসুম বাশার, নাজিবা বাশার, সাদেক বাচ্চুকে।

দেশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবিতে ঈদে দেড় শ’র কাছাকাছি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডনতারিক আনামনাজিবা বাশারবুবলীমাসুম বাশারমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খানসাদেক বাচ্চুসাবেরী আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, জনস্রোতে মুখর যমুনার প্রাঙ্গণ

মার্চ ২১, ২০২৬

ফুটবল থেকে ছড়িয়ে পড়া সংকটে কূটনৈতিক ফাটল দুই বন্ধু রাষ্ট্রে

মার্চ ২১, ২০২৬

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

মার্চ ২১, ২০২৬

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাত

মার্চ ২১, ২০২৬

সম্পর্কের গল্পে আজ ঈদ মাতাবে ‘ফ্যামিলি ম্যান’

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT