১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বলেশ্বর ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল সংখ্যালঘুদের উপর নির্মিত ‘হরিবোল’ চলচ্চিত্রের প্রথম ট্রেলার। আনিসুজ্জামান নিবেদিত চলচ্চিত্র নির্মাণ করেছেন রেজা ঘটক। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরী করেছেন নির্মাতা নিজেই।
‘হরিবোল’ চলচ্চিত্রের অফিসিয়াল ট্রেইলার প্রকাশ উপলক্ষ্যে নির্মাতা রেজা ঘটক জানান, চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সেন্সর পাওয়ার পর খুব শিগগির চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। আগামিতে বলেশ্বর ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে চলচ্চিত্রটির গান প্রকাশ পাবে।
মুক্তিযুদ্ধের সময়ে নির্যাতিত এক নারীর সত্য ঘটনা অবলম্বনে এক তরুণ নির্মাতা একটি সিনেমা নির্মাণ করতে বলেশ্বর জনপদের একটি গ্রামে যায়। সেই গ্রামেই সন্ধান পান এই নিপীড়িত সংখ্যালঘু প্রান্তিক পরিবারের। এক গল্পের ভেতরে অন্য এক নতুন গল্প। মুক্তিযুদ্ধ এবং সংখ্যালঘু প্রান্তিক পরিবারকে ঘিরে এরকম এক সমান্তরাল আখ্যানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘হরিবোল’। পাশাপাশি প্রান্তিক গ্রামের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য ‘হরিবোল’ চলচ্চিত্রে নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
‘হরিবোল’ চলচ্চিত্রে মিউজিক কম্পোজের পাশাপাশি চলচ্চিত্রের জন্য তিনটি গান লিখেছেন ও সুর করেছেন অংশুমান। যার মধ্যে একটি গান গেয়েছেন বাউল সফি মণ্ডল, একটি গান গেয়েছেন অংশুমান নিজেই এবং অন্য গানটি গেয়েছেন অংশুমানের সাথে একঝাঁক তরুণ শিল্পী। একটি গান লালনের। তাঁর গানটি গেয়েছেন নলীনি মণ্ডল। আর একটি গান ভবা পাগলার। ভবা পাগলার গানটির সংগীত আয়োজন করেছেন অংশুমান এবং গেয়েছেন সাত্যকি ব্যানার্জি।
ট্রেলারে ‘হরিবোল’:








