চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারে ‘রিক্সা গার্ল’, বছর শেষে মুক্তির ইঙ্গিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ন ০২, জুন ২০২১
বিনোদন
A A

প্রথম ছবি ‘আয়নাবজি’ নির্মাণ করেই হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। এবার আসছেন নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিক্সা গার্ল’ নিয়ে।

মঙ্গলবার রাতে ‘রিক্সা গার্ল’ এর অফিশিয়াল ওয়েব সাইট ও সোশালি মিডিয়ায় ট্রেলার প্রকাশিত হয়েছে। সোয়া দুই মিনিটের ট্রেলারটিতে পাওয়া গেছে দারুণ এক গল্পের আভাস। সেইসঙ্গে চমৎকার দৃশ্য, রং মুগ্ধ করবে যেকোনো সিনেমাপ্রেমীকে।

শিল্পীমনা নারী নাঈমার গল্প ‘রিক্সা গার্ল’। অন্তত ট্রেলারে তেমনই ইঙ্গিত। সোয়া দুই মিনিটের ট্রেলারে দেখা যায় যে, নাঈমার কাছে ছবি আঁকা ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ একদিন অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে সেই নাঈমা রাস্তায় রিক্সা নিয়ে বের হন। তাকে সম্মুখিন হতে হয় নানা জটিলতার।

মূল চরিত্র নাঈমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। পুরো ট্রেলারজুড়ে উজ্জ্বল উপস্থিতি তার। সেই সঙ্গে তার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভুঁইয়া। এছাড়া এক ঝলকে স্বভূমিকায় দেখা মেলে চিত্রনায়ক সিয়ামের।

ইংরেজি ভাষায় ডাবিংকৃত ট্রেলারটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন আমেরিকান প্রযোজক এরিক জে এডামস। তিনি ‘রিক্সা গার্ল’ এরও প্রযোজক। ট্রেলারটি শেয়ার করে তিনি জানিয়েছেন, এটিই আমেরিকা ও বাংলাদেশের প্রথম যৌথপ্রযোজনায় কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। যা আসছে বছরের শরতেই দেখতে পারবেন দর্শক।

এরআগে গত মাসেই নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ‘রিক্সা গার্ল’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার নিয়ে জানিয়েছিলেন। যা আগামি জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ৪২তম আসরে দেখানে হবে। শুধু তাই নয়, এই সিনেমাটি উৎসবে প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছে বলে জানান ‘আয়নাবাজি’র এই নির্মাতা।

Reneta

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যার চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন ও শরবরী যোহরা আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ রেজাঅ্যালেন শুভ্রআমেরিকাআয়নাবাজিচলচ্চিত্রছবিডারবান চলচ্চিত্র উৎসবনভেরা রহমানপরিচালকপ্রযোজকমিতালি পারকিনসনরিক্সারিক্সা গার্ললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্পর্কের গল্পে আজ ঈদ মাতাবে ‘ফ্যামিলি ম্যান’

মার্চ ২১, ২০২৬
প্রতীকী ছবি

হাতিরঝিলে ছুরি মেরে স্কুলছাত্র হত্যা

মার্চ ২১, ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল খনন ও সংরক্ষণ কর্মসূচি

মার্চ ২১, ২০২৬
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ

বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

মার্চ ২১, ২০২৬

ঈদ জামাতে অংশ নিয়ে ঐক্যের আহ্বান জানালেন জামায়াত আমির

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT