চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প বললেন, হ্যাঁ আমি বাংলাদেশে আসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ন ২২, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফরে আসতে আগ্রহ প্রকাশ করেছেন। রোববার আরব ইসলামিক-আমেরিকান সামিটে (এআইএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ আগ্রহ ব্যক্ত করেন।

পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ গ্রহণ করে ট্রাম্প বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে আসার বিষয়ে ট্রাম্পকে উদ্ধৃত করে তিনি বলেন, ট্রাম্প বলেছেন ‘‘হ্যাঁ আমি বাংলাদেশে আসব’’। 

প্রধানমন্ত্রীর সঙ্গে তাজিকিস্তানের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাত

 

বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরব ইসলামিক-আমেরিকান সামিটের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তাজিকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সুবিধাজনক সময়ে তাজিকিস্তান ভ্রমণের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাকের বৈঠক

পররাষ্ট্র সচিব বলেন, আমরা আশা করছি এ বছরই হয় তাজিকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন, নাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজিকিস্তান সফরে যাবেন।

Reneta

তিনি বলেন, তাজিক প্রেসিডেন্ট বাংলাদেশকে ব্যবসা জোরদার করার জন্য সম্ভবনাময় দেশ হিসেবেই দেখছে।

এদিন সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গেও বৈঠক করেছেন।

বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, বহুকাল ধরেই বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত বন্ধুভাবাপন্ন। সেই সম্পর্কের ভিত্তিতে দুই নেতা বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

সূত্র: বিএসএস

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পডোনাল্ড ট্রাম্পবাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT