চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ‘বাণিজ্যযুদ্ধের’ বিরুদ্ধে একজোট জুতা ব্যবসায়ীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ন ২২, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন-বাণিজ্য যুদ্ধ-জুতো কোম্পানি

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জোর আহ্বান জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। তারা সতর্ক করেছে, এই টানাপোড়েন ভোক্তাদের ওপর ‘সর্বনাশা’ প্রভাব ফেলছে।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার নাইকি ও আডিডাসসহ বিশ্বের ১৭৩টি বিখ্যাত জুতা কোম্পানির প্রধানের সইসহ একটি চিঠি পাঠানো হয়েছে প্রেসিডেন্টের কাছে। সেখানে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, ট্রাম্প আমদানি শুল্ক ২৫ শতাংশ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তা কর্মজীবী শ্রেণির ওপর অসম প্রভাব ফেলবে।

চিঠিতে সই করা জুতা কোম্পানির মধ্যে ক্লার্কস, ড. মারটেনস এবং কনভার্সের মতো ব্র্যান্ডও রয়েছে। তাদের দাবি, বর্তমানে জুতা সামগ্রীর ওপর আরোপিত মার্কিন শুল্ক গড়ে ১১.৩ শতাংশ। কিছু কিছু ক্ষেত্রে তা বেড়ে ৬৭.৫ শতাংশ পর্যন্ত গিয়ে ঠেকে।

‘এর সঙ্গে আরও ২৫ শতাংশ শুল্ক যোগ হওয়ার অর্থ হলো, আমেরিকার বহু কর্মজীবী পরিবারের নিজেদের জন্য জুতা কিনতে প্রায় ১০০ ভাগ কর দিতে হবে।’

হতাশা প্রকাশ করে প্রতিষ্ঠানগুলো বলেছে, ‘এটা ভাবাই যাচ্ছে না।’

কোম্পানি প্রধানরা আরও সতর্ক করেছেন, উচ্চ পরিমাণে শুল্কারোপের ফলে বেশ কিছু ব্যবসার ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে।

‘সময় এসেছে এই বাণিজ্যযুদ্ধের ইতি টানার,’ চিঠিতে বলেছে জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো।

সপ্তাহখানেক আগে ওয়াশিংটন ও বেইজিং বাণিজ্য নিয়ে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ২শ’ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চীনা পণ্যের আমদানির ওপর ১০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

এর জবাবে ১ জুন থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর কড় বাড়ানোর পরিকল্পনার ঘোষণা দেয় চীন।

China buys MUCH less from us than we buy from them, by almost 500 Billion Dollars, so we are in a fantastic position. Make your product at home in the USA and there is no Tariff. You can also buy from a non-Tariffed country instead of China. Many companies are leaving China…..

— Donald J. Trump (@realDonaldTrump) May 14, 2019

চলতি মাসের শুরুর দিকে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছিলেন, আমেরিকান কোম্পানিগুলো খরচ কমানোর জন্য তাদের উৎপাদন ব্যবস্থা যুক্তরাষ্ট্রে সরিয়ে নিয়ে আসতে পারে।

তখন জুতা প্রস্তুতকারী ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বলেছিল, জুতাশিল্প খুবই পুঁজিনির্ভর শিল্প। একটি জুতা কোম্পানি দাঁড় করাতে এর পেছনে কাঁচামাল আনা থেকে শুরু করে উৎপাদন, সব কিছু আগে বহু বছর ধরে পরিকল্পনা করে নেয়া হয়। এখন তারা চাইলেই হুট করে সব সরিয়ে নিতে পারছে না।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পবাণিজ্য যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT