চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক সপ্তাহ: পঞ্চম দিনে ৩৪ হাজার ৩২১ চালকের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ন ০৯, আগস্ট ২০১৮
অপরাধ
A A

চলমান ট্রাফিক সপ্তাহের পঞ্চম দিন শেষে সারাদেশে ৩৪ হাজার ৩২১ চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশ সদর দফতরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: চলমান ট্রাফিক সপ্তাহের পঞ্চম দিন শেষে সারা দেশে ৯৭ হাজার ৪৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট তিন কোটি ১১ লাখ ৩১ হাজার ৬৯৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

‘এছাড়াও সারাদেশে ৩৪ হাজার ৩২১ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ। সারাদেশ থেকে ফিটনেসবিহীন তিন হাজার ২৫৫টি গাড়িও আটক করা হয়েছে’, বলেন সোহেল রানা।

অন্যদিকে রাজধানীতে ট্রাফিক সপ্তাহের পঞ্চম দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চার হাজার ৪৮৪ টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৭৭টি মোটরবাইক।

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

Reneta

ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪৬৯টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১০০টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৭টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ৩২টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার দায়ে ১টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক হাজার ১১৬টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২০৯টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে দুই হাজার ৪৫৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১৩টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

ডিএমপি’র এই ট্রাফিক সপ্তাহ ৫ আগস্ট থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাফিক সপ্তাহনিরাপদ সড়ক আন্দোলনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT