চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যাটু না করলে ভারতীয় নারীদের যৌন নিপীড়ন করা হত

তামান্না তামিমতামান্না তামিম
১২:৫২ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০১৭
লাইফস্টাইল
A A

আজকাল তরুণ প্রজন্ম এবং সেলিব্রেটির কাছে ট্যাটু বা উল্কি বেশ জনপ্রিয় একটা বিষয়। কাঁধের এক পাশে প্রিয়জনের নামের প্রথম অক্ষর অথবা অর্থপূর্ণ কোনো শব্দ কিংবা বাহুতে আগুনমুখো ড্রাগনের ছবি ছাড়াও পায়ের গোড়ালি পেঁচিয়ে আঁকা কিছু ফুল-লতাপাতার ছবি- এসব অনেকেরই পছন্দ। অনেকটা ভারতীয় কালচারের প্রভাবেই এটা বাংলাদেশেও এখন জনপ্রিয়তা পেয়েছে।

আর এর চাহিদার কথা বিবেচনা করেই ঢাকায় এখন গড়ে উঠছে ট্যাটু পার্লার, যেখানে আঁকানো যাবে মনের মতো ট্যাটু।

কিন্তু শুরুর দিকে ভারতে ট্যাটুর প্রচলন ছিল একদম ভিন্ন। ভারতে ট্যাটুকে মনে করা হত স্বাধীনতা এবং বিদ্রোহের প্রতীক। সেই সময় ভারতের অনেক নারীকে ট্যাটু  করতে বাধ্য করা হতো। এমনকি বিয়ের সময় বাধ্যতামূলক ট্যাটু করতে হতো শরীরের বিভিন্ন জায়গায়। আর ট্যাটু ছিল ঐ সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি পরিচয়। যদি কোনো মেয়ে তখন শরীরে ট্যাটু না করত তাকে যৌন নিপীড়নের স্বীকার হতে হতো।

ভারতের লখনৌ বিশ্ববিদ্যালয়ের নৃতাত্ত্বিক কেয়া পাণ্ডের গবেষণায় উঠে আসে,সেই সময় উপজাতীয় সম্প্রদায়ের মধ্যেই সবচেয়ে বেশি ট্যাটুর প্রচলন ছিল। আর ডিজাইন হিসেবে তারা উদ্ভিদ ও প্রাণীর ছবি আঁকাতে পছন্দ করত।এমনকি বন্দী, চাকর ক্রীতদাস এবং জাতি চিহ্নিত করার জন্য ট্যাটু ব্যাবহার করা হত। অনেক সময়  একটি নারীর  বাবা বা স্বামীর নামের মালিকানা বোঝাতে ট্যাটু ব্যবহার হত।

ট্যাটু করার প্রক্রিয়াটা ছিল খুব কষ্ট সাধ্য ও যন্ত্রণাকর। একটি বড় আকৃতির সুচ আগুনে তাপ দিয়ে শরীরের উপর ডিজাইন করা হতো। আর সুস্থ হতে প্রায় একমাস সময় লেগে যেত।  এতে অনেক সময় ইনফেকশন হয়ে মারা যাওয়ার সম্ভাবনাও থাকত। ট্যাটু করার সময় কেউ কতটুকু যন্ত্রণা সহ্য করতে পারেন তার ভিত্তিতে সাহস নির্ধারণ করা হতো।

Reneta

যদি কেউ ট্যাটু করাতে না চান কিংবা অর্ধেক ট্যাটু করে পালিয়ে আসেন তবে তা ভয়ানক অপরাধ। তার জন্য পরিবারকে একঘরে করে দেওয়া হত। কেউ অভিযোগ করতে চাইলে তাকে কঠিন শাস্তি দেওয়া হত। বিশেষত উপজাতীয় অঞ্চলের পুরুষ এবং মহিলারা ট্যাটু বেশি পরত।

প্রাচীনকালে উল্কি ছিল জীবন এবং মৃত্যুর পরের একটি প্রতীক। এবং নারীদের বৈবাহিক অবস্থা বোঝানোর একটি দিক। সেই সময় তারা মনে করত মৃত্যুর পরেও তাদের এই উল্কি দেখে তাদের পরিচয় নির্ণয় করা হবে। কিন্তু বর্তমানে অনেক অল্পবয়সী মেয়েরা অনেক বেশি ট্যাটুর দিকে ঝুঁকছে। ক্রমাগত আধুনিকতা ও উন্নয়নের সাথে যোগাযোগ বাড়ার জন্য ভারতের উপজাতীয় ও গ্রামীন এই অভ্যাসগুলোর পরিবর্তন আসছে। কেয়া পান্ডে বলেন, ভারতের গ্রামীন মেয়েরা এখন আর ট্যাটু করাতে আগ্রহী না।  সময়ের পরিবর্তনে আজকাল এসব ট্যাটুর নিয়মনীতি কমে গিয়েছে সেখানে।

এছাড়াও উল্কির জনপ্রিয়তার সাথে সাথে এর স্বাস্থ্যঝুঁকির কথাও এসে যায়। একজনের জন্য ব্যবহার করা সূঁচ অন্যের শরীরে ব্যবহার করলে রক্তবাহিত রোগ ও ভাইরাল রোগ যেমনঃ হেপাটাইটিস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এইচ আই ভি, টিটেনাস হতে পারে। তাছাড়া ব্যাক্টেরিয়াল ইনফেকশন তো আছেই। এজন্য আমেরিকায় কয়েক দশক আগে বিভিন্ন ট্যাটু পার্লার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। -বিবিসি

Jui  Banner Campaign
ট্যাগ: ট্যাটুবাধ্যতামূলকযৌন নিপীড়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিয়েছেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT