চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় মেয়াদে আবারও ক্ষমতার কাছাকাছি জাস্টিন ট্রুডো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ন ২১, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তৃতীয় মেয়াদে আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিটিভি নিউজ এবং সিবিসি নিউজের টেলিভিশন জরিপে এমনই তথ্য উঠে এসেছে।

কানাডায় আগাম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও তার ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। তবে তার আগেই টেলিভিশন জরিপে দেশটির নতুন প্রধানমন্ত্রী ধারণা করা হচ্ছে ট্রুডোকে।

সদ্যসমাপ্ত ভোটে প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডোর লিবারেল পার্টির সাথে বিরোধী কনজারভেটিভ পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয় হয়েছে বলে জানা গেছে। তবে জয়ের মালা গলায় দেয়ার দিক দিয়ে ট্রুডোকেই অগ্রসর মনে করছে জরিপের দেয়া তথ্য। তবে জরিপগুলো স্পষ্ট করে বলতে পারেনি, কোন কোন এলাকাগুলোর মাধ্যমে ট্রুডোর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আছে।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমও বলছে, দেশটির ৪৪তম সাধারণ নির্বাচনে এবার সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে ট্রুডোর। বর্তমান সরকারে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অন্য দলের আইনপ্রণেতাদের ওপর নির্ভর করতে হয় তার সরকারকে। মূলত করোনা মোকাবেলায় অর্থনৈতিক পুনরুদ্ধার এবং টিকা সংক্রান্ত নতুন পরিকল্পনা বাস্তাবায়নে আগাম নির্বাচন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

মনে করা হচ্ছে, ট্রুডোর অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্যই তাকে আবার ক্ষমতায় দেখতে চায় কানাডাবাসী।

সদ্য শেষ হওয়া ভোটে সংসদে ৩৩৮ আসনের বিপরীতে ভোটার সংখ্যা ছিল ২ কোটি ৭০ লাখ। এককভাবে সরকার গঠন করতে প্রয়োজন কমপক্ষে ১৭০টি আসন।

Reneta

আইনসভার নিম্ন কক্ষ হাউস অব কমন্সের ৪৪তম নির্বাচন এটি। আটটি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবারের নির্বাচনে। ৩৩৮ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ হাজার ১০ জন প্রার্থী। চলতি এ নির্বাচনকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

করোনা মহামারিকালে জনপ্রিয়তায় ভাটা পড়ায় আগাম নির্বাচনের ডাক দেন তিনি। তবে জনমত বলছে, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হবে না কোনো দল। ২০১৫ সাল থেকে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো।

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদে ট্রেনযাত্রায় বদলে যাবে সাবিলার জীবন!

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT