চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলএন্ডারদের প্রতিরোধে ইংল্যান্ডের লিড

রেজাউল করিমরেজাউল করিম
১:৫০ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

দ্রুত ৮ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে যেখানে নিশ্চিত লিড নেয়ার পথে ছিল বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের হতাশ করে টেলএন্ডারদের প্রতিরোধে উল্টো লিড ইংলিশরাই। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২২০ রানের জবাবে ২৪ রানের লিড নিয়ে ২৪৪রানে অলআউট হয় তারা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভাল শুরুর পর দ্রুত ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৬৫ রান তুলে আউট হন তামিম ইকবাল। ওয়ানডে স্টাইলে ব্যাট করে মাত্র ৪৭ বলে ৪০ রান করেন তামিম। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করে আউট হয়ে গেছেন মমিনুল হক।

১৪৪ রানে অষ্টম উইকেটের পতনের পর নবম জুটিতে দুই টেলএন্ডার ক্রিস উকস ও আদিল রশিদ অসাধারণ ব্যাট করে দলকে লিড এনে দেন। নবম উইকেট জুটিতে ৩৭ দশমিক ১ ওভার ব্যাট করে ৯৯ রান তোলেন তারা। ৪৬ রান করা উকসকে ফিরিয়ে স্বস্তি ফেরান মেহেদী হাসান মিরাজ। নিজের ষষ্ঠ শিকার হিসেবে উকসকে ফেরান তিনি।  আর প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেট নেন মিরাজ।

উকস ফেরার পর আর বেশি দূর চলতে পারেনি ইংল্যান্ড। মাত্র ১ রান যোগ করেই তাইজুলের বলে আউট হন স্টিভেন ফিন।

অথচ বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে ১৪৪ রানে সফরকারীদের ৮ উইকেটের পতন হয়েছিল। দ্বিতীয় দিনে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। প্রথমে ইংলিশ ইনিংসে জােড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। পরে আরো একটি উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট তুলে নেন তিনি।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন জো রুট। বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ানো রুট করেন দলীয় সর্বোচ্চ ৫৬ রান। ফেরার আগে জনি বেয়ারস্ট্রোর সঙ্গে ৪৫ ও জাফর আনসারিকে নিয়ে ২৬ রানের জুটি গড়েন তিনি।  রুটের আগে ১৩ রান করে মিরাজের পঞ্চম শিকারে পরিণত হন  জাফর আনসারি।

Reneta

এর আগে জো রুটের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ার পর মিরাজের বলে এলবিডব্লিউ হন  জনি বেয়ারস্ট্রো। ফেরার আগে ২৪ রান করেন তিনি।

তার আগে ম্যাচের ১৬তম ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন বেন স্টোকস(০)। তাইজুল ইসলামের বলে মুমিনুল হকের ক্যাচে পরিণত হন তিনি। আগের ওভারেই মঈন আলীকে (১০) ক্লিন বোল্ড করে দিন শুরু করেন মিরাজ।

প্রথম দিন ব্যাটিংয়ে ভাল সূচনা করেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি টাইগাররা। বাংলাদেশের ইনিংসে একটা সময় মাত্র ১ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে নেওয়া বাংলাদেশ থামে ২২০ রানে। মাত্র ৪৯ রান যোগ করতেই বাকি ৮টি উইকেটও হারিয়ে বসে মুশফিক বাহিনী।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT