চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেরা-পে ও নগদ-এর মধ্যে চুক্তি, রেমিট্যান্স আসবে আরো সহজে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২৩
অর্থনীতি
A A

প্রবাসীরা এখন আরো দ্রুত ও সহজে নগদের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারবেন। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ পেমেন্ট নেটওয়ার্ক টেরা-পে-এর সহজ সমাধানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মুহূর্তে নগদে রেমিট্যান্স পাঠাতে পারবেন।    

উদ্ভাবন ও গ্রাহকদের জন্য সহজ সমাধান দেওয়া এমএফএস নগদ লিমিটেড সম্প্রতি টেরা-পে-এর সাথে চুক্তি করেছে। বিশ্বের ২০০টি দেশে টেরা-পে-এর পেমেন্ট নেটওয়ার্ক বিস্তৃত।

বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল এমএফএস নগদ আরো দ্রুত লেনদেন ব্যবস্থা গড়ার চেষ্টা করছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি হাজারে সরকারি বোনাস ২৫ টাকাসহ সর্বোচ্চ নিরাপত্তা ও সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা।

টেরা-পে সারা পৃথিবীতে তাদের সেবার কারণে বিখ্যাত। প্রতিষ্ঠানটি বিশ্বের ২৯টি বাজারে নিবন্ধিত এবং পরিচালিত হয়ে আসছে। বৈশ্বিক বিভিন্ন ব্যাংক, মোবাইল ওয়ালেট, মানি ট্রান্সফার অপারেটর, মার্চেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করে থাকে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈশ্বিক অর্থনৈতিক অন্তর্ভূক্তি ও বিস্তৃত আর্থিক লেনদেন ব্যবস্থায় অবদান রাখছে। পাশাপাশি ভিসা-এর স্ট্রাটেজিক বিনিয়োগ থাকার কারণে বৈশ্বিক লেনদেন এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের বাণিজ্যিক কার্যক্রমের পরিধি বৃদ্ধি করে চলেছে টেরা-পে।

নগদ লিমিটেড ও টেরা-পে-এর মধ্যে কৌশলগত এই চুক্তির ফলে এখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বছরে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা রেমিট্যান্স সেবা পাবেন প্রবাসীরা। টেরা-পে ও নগদের চুক্তির বিষয়ে দেশের অন্যতম নির্ভরযোগ্য বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নগদ লিমিটেড বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

টেরা-পে-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বার সুর নগদ লিমিটেডের সাথে চুক্তির বিষয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘নগদের সাথে উল্লেখযোগ্য এই চুক্তির মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আরো দ্রুত ও নিরাপত্তার মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য ওয়ালেট অন্যতম একটি মাধ্যম। টেরা-পে-এর লক্ষ্যই হলো দ্রুততার সাথে তাৎক্ষণিকভাবে গ্রাহকের কাছে রেমিট্যান্স পৌঁছে দেওয়া। আমাদের ব্র্যান্ডের লক্ষ্য অর্জনের জন্য নগদ ভূমিকা রাখবে। আমরা জীবনকে সহজ করতে এবং ইন্টারঅপারেবিলিটি প্ল্যাটফর্মকে আরো গতি দিতে পেরে অত্যন্ত উদগ্রীব হয়ে আছি।’

Reneta

টেরা-পে এবং নগদের এই চুক্তির বিষয়ে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা শুরু থেকে চেষ্টা করেছি মানুষের জীবন সহজ করার জন্য। পৃথিবীর অন্যতম বড় পেমেন্ট নেটওয়ার্ক টেরা-পে দিয়ে এখন প্রবাসী ভাই-বোনেরা মুহূর্তে নগদে রেমিট্যান্স আনতে পারবেন। প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের জন্য এমন একটি উপহার দিতে পেরে আমরা আনন্দিত।’

Jui  Banner Campaign
ট্যাগ: নগদরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT