সুপ্রিম কোর্টের বিচারকদের জন্য স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি এ স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘এই ক্রীড়া কমপ্লেক্সে বিচারকরা খেলাধুলা করতে পারবেন। খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ থাকলে কাজের ক্ষেত্রেও তাদের সুবিধা হবে।’
বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা এরপর স্পোর্টস কমপ্লেক্সে টেবিল-টেনিস খেলেন।
এসময় সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সেখানে উপস্থিত ছিলেন।







