চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেবিলে আধখাওয়া খাবার, পড়ে আছে রক্তাক্ত দেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
কেনিয়া-হোটেলে সন্ত্রাসী হামলা

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি পাঁচতারকা হোটেল ও অফিস কমপ্লেক্সে জঙ্গি হামলায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত হয়েছে আরও বিপুল সংখ্যক মানুষ। তবে আহতের সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে নাইরোবির দুসিত ডিটু হোটেল কমপ্লেক্সে হামলাটি চালানো হয়। প্রথমে ভবনটির সামনের দিকে থাকা একটি ব্যাংকের বাইরে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর হোটেরের লবিতে একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

সার্ভেইল্যান্স ভিডিওতে চারজন বন্দুকধারীকে ভবনের পার্কিং লট পেরিয়ে ভেতরে ঢুকতে দেখা গেছে। এদের মধ্যে একজন সেখানেই থেমে আশপাশে গুলি চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, হোটেলের ভেতর রেস্টুরেন্টের দৃশ্য সবচেয়ে ভয়াবহ। সেখানে টেবিলগুলোতে সামনে আধখাওয়া খাবার নিয়ে রক্তাক্ত অনেকগুলো মানুষকে পড়ে থাকতে দেখা গেছে।কেনিয়া-হোটেলে সন্ত্রাসী হামলা

পালাতে চেষ্টা করা অনেক লোকজনকে উদ্ধার করে বের করে আনতে সফল হয়েছে পুলিশ।

Reneta

মঙ্গলবারের ওই হামলায় একজন আমেরিকান নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। তবে তার পরিচয় জানানো হয়নি। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছে বলেও প্রাথমিক তথ্যে জানানো হয়েছে।

দুসিত ডিটু হোটেল ভবনটি নাইরোবির উচ্চবিত্ত অধ্যুষিত এলাকায় অবস্থিত। হোটেলটি আমেরিকান, ইউরোপিয়ান এবং ভারতীয় পর্যটকদের মাঝে বেশ জনপ্রিয়।

তবে হামলাটি আসলে কেন এবং কাদের উদ্দেশ্য করে চালানো হয়েছিল তা এখনো পরিষ্কার নয়।কেনিয়া-হোটেলে সন্ত্রাসী হামলা

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ফ্রেড মাটিয়াঙ্গি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, দেশ নিরাপদ আছে এবং পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এই ঘোষণার পর কয়েক ঘণ্টা পর্যন্ত কমপ্লেক্সের ভেতর থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে।

আফ্রিকান জঙ্গি সংগঠন আল শাবাব হামলার দায় স্বীকার করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আল-শাবাবকেনিয়াসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT