চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আবুল কাশেম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০১৯
শিক্ষা
A A

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্সে) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মোঃ আবুল কাশেম।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য অধ্যাপক মোঃ আবুল কাশেমকে বুটেক্সের উপাচার্য হিসেবে দায়িত্ব দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ১৮ ফেব্রুয়ারি থেকে তার নিয়োগ নিশ্চিত করেছেন।

সোমবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অধ্যাপক মোঃ আবুল কাশেম ১৯৭৮ সালে কলেজ অব টেক্সটাইল টেকনোলজির বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর প্রথম ব্যাচের ছাত্র। স্নাতক শেষ করে ১৯৮৩ সালে সাবেক কলেজ অব টেক্সটাইল টেকনোলজিতে টেকনিক্যাল বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন তিনি।

তিন বছর পর ১৯৮৬ সালে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য তিনি যুক্তরাজ্যে যান। ২ বছর পর ১৯৮৮ সালে যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন শেষে তিনি দেশে ফিরে কাজে যোগ দেন।

১৯৯৩ সালে কলেজ অব টেক্সটাইল টেকনোলজির প্রধান ইনস্ট্রাকটর পদে পদোন্নতি লাভ করেন অধ্যাপক মোঃ আবুল কাশেম। এর প্রায় ৮ বছর পর ২০০১ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি। ২০০৭ সালে সরকার তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেন। একই বছর তিনি কলেজ অব টেক্সটাইল টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Reneta

অধ্যাপক মোঃ আবুল কাশেম বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হলেন অধ্যাপক মোঃ আবুল কাশেম।

Jui  Banner Campaign
ট্যাগ: টেক্সটাইল বিশ্ববিদ্যালয়নতুন উপাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT