চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকসই উন্নয়নে ইসলামী অর্থায়ন বাড়ছে

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৮:৩১ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A

টেকসই অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখছে ইসলামী অর্থায়ন। ধীরে ধীরে বাড়ছে এই সম্পদের পরিমাণ। ২০১৬ সালে এ খাতের সম্পদ ৭ শতাংশ হারে বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২ ট্রিলিয়নে। আর ২০২২ সালে তা ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামী অর্থ উন্নয়ন তহবিল ও সূচক-২০১৭ (আইএফডিআই) শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বুধবার মধ্যপ্রাচ্যের বাহারাইনে অনুষ্ঠিত বিশ্ব ইসলামী ব্যাংকিং সম্মেলনে আইএফডিআইর পঞ্চম সংস্করণের ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। যৌথভাবে তা প্রকাশ করে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি), বেসরকারি খাতের উন্নয়নের জন্য ইসলামী কর্পোরেশন (আইসিডি) এবং ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য বিশ্বের শীর্ষ তথ্য সরবরাহকারী সংস্থা থমসন রয়টার্স।

ইসলামী অর্থায়ন শিল্পের এই প্রতিবেদনটি তৈরিতে ব্যাংকের পরিমাণগত উন্নয়ন, শিক্ষা, শাসন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এবং সচেতনতা এই পাঁচটি বিষয়কে বিবেচনা করা হয়েছে। পাঁচটি বিষয়ে ভাল করেছে বিশ্বের এমন ১৩১টি দেশের তথ্য নিয়েই প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঁচ বছরের ডাটা ব্যবহার করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ইসলামী অর্থায়ন শিল্পের নেতৃত্বে গালফভুক্ত দেশগুলোর (সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, কাতার, বাহারাইন ও ওমান) থাকার কথা থাকলে আইএফডিআইর প্রতিবেদনে দেখা গেছে, এবার অর্থনৈতিক সমৃদ্ধিতে বেশি ভূমিকা রেখেছে মালয়েশিয়া, বাহারাইন ও আরব আমিরাত। তবে কমনওয়েলথভুক্ত দেশগুলো, ইউরোপ, পূর্ব ও পশ্চিম আফ্রিকার দেশগুলোও ইসলামী অর্থায়নের সূচকে ভাল করছে।

কিভাবে কঠিন অর্থনৈতিক অবস্থা মোকাবেলা করা যায়, সে বিষয়ে ইসলামী অর্থব্যবস্থা দেশগুলোকে পথ দেখিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফলে দেশগুলো তাদের ইসলামী আর্থিক শিক্ষা ও সাহিত্যের উন্নতি করার চেষ্টা করছে।

Reneta

যদিও প্রতিবেদনে বাংলাদেশের কথা উল্লেখ করা হয়নি, তবে বাংলাদেশেও এগিয়ে রয়েছে ইসলামী অর্থনীতির ধারা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, প্রচলিত ধারার (কনভেনশনাল) ব্যাংকগুলোর চেয়ে গ্রাহক, আমানত, শাখা বৃদ্ধি ও ঋণ বিতরণে এগিয়ে রয়েছে ইসলামী ব্যাংকগুলো। রেমিট্যান্স আহরণেও এগিয়ে এসব ব্যাংক।

বর্তমানে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে আটটি পূর্ণাঙ্গ ধারার শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক। এছাড়া দেশি-বিদেশি মিলিয়ে প্রচলিত ধারার ৯টি ব্যাংক চালু করেছে ইসলামী ব্যাংকিং শাখা, আটটি ব্যাংক চালু করেছে ইসলামী ব্যাংকিং উইন্ডো। দেশের ব্যাংকিং খাতের এক-পঞ্চমাংশই এখন নিয়ন্ত্রণ করছে ইসলামী ধারার এ ব্যাংকগুলো।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনৈতিক উন্নয়নইসলামী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট গ্রহণ শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর যে যে পেশায় ফিরছেন উপদেষ্টারা!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT