চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ জকির বাহিনীর প্রধানসহ ৩ জন নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:০৬ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফ উপজেলার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাশে শালবাগান এলাকায় র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে জকিরসহ ৩ ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ৯টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‌্যাব।

কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানিয়েছেন টেকনাফের শালবাগান পাহাড়ে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে রোহিঙ্গা ডাকাত অবস্থান করার গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল মঙ্গলবার বিকেলে অভিযানে নামে। বিকেল তিনটায় র‌্যাবের দল শালবাগান ঘিরে ফেলে।

এরপর বিকেল ৫টার দিকে র‌্যাবের দল পাহাড়ের চারিদিকে ঘিরে ফেললে জকির বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ লেগে যায়। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে জকির বাহিনীর লোকজন পালিয়ে গেলে র‌্যাবের দল এলাকায় তল্লাশি চালিয়ে জকির বাহিনীর প্রধান জকিরসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।

গোলাগুলিতে র‌্যাবের একজন সৈনিক গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে র‌্যাবের দল ২টি বিদেশি পিস্তল ২টি বন্দুক ৫টি ওয়ানশুটার গান ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত জকির বাহিনী টেকনাফ উপজেলায় অবস্থিত নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ পুরো শালবাগান পাহাড়ি এলাকায় ডাকাত বাহিনী গঠন করে। এই বাহিনীর বিরুদ্ধে হত্যা ডাকাতি গুমসহ ২০টিরও অধিক মামলা রয়েছে। নিহতদের জকির ডাকাত ও তার সহযোগী মনিরের পরিচয় সনাক্ত করা গেলেও অপর নিহতের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারের টেকনাফবন্দুক যুদ্ধরোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা ডাকাতর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

রমজানের আগেই নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

দীর্ঘ সংগ্রামের পর দেশ গণতান্ত্রিক পথে: বিএনপি নেতারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুষ জয়ের পর তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT