অপরাধ

টেকনাফে একদিনে সাড়ে ১৫ লাখ ইয়াবা উদ্ধার, নিহত ২

টেকনাফে ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে একদিনে ১৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

এর মধ্যে শনিবার রাত ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় নাফ নদীর তীর থেকে ৯ লাখ ইয়াবার এ চালান উদ্ধার করা হয়। রোববার ভোরে দমদমিয়া এলাকার নাফ নদীর তীর থেকে ৫ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

কাছাকাছি সময়ে কায়ুকখালী নাফ নদীর তীরে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়। নিহতরা ইয়াবা পাচারকারী বলে দাবি করেছে বিজিবি।

এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফায়সাল হাসান খান জানান, কক্সবাজারের টেকনাফে পৃথক ৩টি অভিযানে ১৫ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ ‘ইয়াবা পাচারকারী’ নিহত হয়েছে।

মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বন্ধে বিজিবি সদস্যরা দিন-রাত অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান ফায়সাল হাসান।

বিষয়:ইয়াবাকক্সবাজারকক্সবাজার ইয়াবা পাচারটেকনাফ
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…