চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইটারের সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক সিইও ইভান উইলিয়ামস প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে পর পর চারটি টুইট পোস্টে এ ঘোষণা দেন তিনি।

এ মাসের শেষে আনুষ্ঠানিকভাবে টুইটার থেকে পদত্যাগ করবেন ইভান উইলিয়ামস।

তিনি তার টুইট বার্তায় বলেন, ‘টুইটারে ১২টি বছর খুবই অসাধারণ কেটেছে। আমি থাকাকালীন সময়ে প্রতিষ্ঠানটি যা অর্জন করতে পেরেছে তাতে আমি গর্বিত। অন্য প্রজেক্টে বেশি সময় বরাদ্দ করলেও আমার শেকড় টুইটারেই থাকবে।’

ইভান উইলিয়ামের টুইটারের শেয়ার গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বরের পর্যন্ত নাটকীয়ভাবে কমে ২৯ মিলিয়ন থেকে ১৪.৬ মিলিয়নে এসে পৌঁছায়।

তিনি টুইটারের আরও দুই সহ-প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠানটিতে কর্মরত ৪ হাজার কর্মীকেও ধন্যবাদ দেন ইভান। টুইটার ভালো থেকে আরও ভালোর দিকে আগাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Reneta

মাইক্রো ব্লগিং সাইটটির অনলাইন পাবলিশিং প্ল্যাটফর্মের সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন এ সহ-প্রতিষ্ঠাতা।

২০০৭ সালে জ্যাক ডরসি ও বিজ স্টোনের সঙ্গে মিলে ইভান উইলিয়াম টুইটার প্রতিষ্ঠা করেন। তারা তিনজনই ছিলেন গুগলের ওডিও প্রজেক্টের সাবেক কর্মী। বর্তমান সিইও জ্যাক ডরসিকে সরিয়ে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত টুইটারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইভান।

এরপর তার জায়গা নেন ডিক কস্তোলো। পরে ২০১৫ সালে কস্তোলো পদত্যাগ করলে পুনরায় সিইওর পদ ফিরে পান জ্যাক ডরসি।

Jui  Banner Campaign
ট্যাগ: টুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়েও প্রকাশ্য কর্মসূচিতে ফিরেছে আওয়ামী লীগ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলবেন লিটন-শান্তরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT