দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে রাজধানীর বিভিন্ন জায়গায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র উদ্যোগে পণ্য বিক্রয়ের ব্যবস্থা নেয়া হলেও ভোগান্তির অভিযোগ করেছে সাধারণ মানুষ।
ভোগান্তি কমাতে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি করেছেন সাধারণ মানুষ।
সরেজমিনে মতিঝিল কলোনি এলাকায় গিয়ে পণ্য কেনার আশায় অপেক্ষারত সাধারণ মানুষের দীর্ঘ সারি দেখা যায়। রোদে দাঁড়িয়ে তাদের পণ্য সংগ্রহ করতে হচ্ছে।
সাধারণ মানুষের অভিযোগ, ব্যবস্থাপনার ত্রুটির কারণে পণ্য কিনতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এর ফলে সময় নষ্ট হচ্ছে এবং ভোগান্তিও বাড়ছে।
দ্রুততম সময়ে পণ্য তুলে দেওয়ার দাবি করে তারা বলেন, একজন টাকা নিয়ে অন্যজন পণ্য তুলে দেওয়ার দায়িত্ব পালন করলে ভোগান্তি কমতে পারে।








