পবিত্র রমজানের শুরুতেই স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ‘ট্রাকসেল’ কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ-টিসিবি। ঢাকা শহরের ৫০টি পয়েন্টে চিনি, ডাল, তেল, খেজুরসহ ৫টি পণ্য স্বল্পমূল্যে দিচ্ছে টিসিবি। তবে পণ্যের মান ও কিনতে এসে হয়রানির অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে ক্রেতা সিন্ডিকেট আর তাদের বিশৃঙ্খলাকে দায়ি করছেন টিসিবি ডিলাররা।



