চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিভি তারকাদের নির্বাচন: লড়বেন ৪৮ জন অভিনয়শিল্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

নির্বাচন নিয়ে সরগরম গোটা শোবিজ অঙ্গন। আসছে ২৮ জানুয়ারি এফডিসিতে চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচন। একইদিনে শিল্পকলা একাডেমিতে চলবে ছোটপর্দার শিল্পীদের সংগঠন ‘টেলিভিশন অভিনয়শিল্পী সংঘ’ এরও নির্বাচন।

একইদিনে দুই মাধ্যমের অভিনয় শিল্পীদের নির্বাচন হলেও সংবাদ শিরোনামে বড় পর্দার শিল্পীদের নির্বাচন। মনোনয়ন জমা দেয়ার দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমেও তাদের নিয়ে চলছে মাতামাতি। সেই তুলনায় একেইবারেই আলোচনায় নেই টেলিভিশন অভিনয় শিল্পীদের নির্বাচন।

এ বিষয়ে ‘টেলিভিশন অভিনয় শিল্পী সংঘ’র বিগত কমিটির সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আহসান হাবিব নাসিম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের নির্বাচন প্রক্রিয়াটা একেবারে ভিন্ন। শিল্পী সংঘের নির্বাচন প্যানেলভিত্তিক হয় না, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাট্যাঙ্গনের শিল্পীরা।

তিনি বলেন, প্যানেল ভিত্তিক না হওয়ায় অভিনয় শিল্পীরা ব্যক্তিগতভাবে প্রচারণা চালাচ্ছেন। তবে পোস্টার ছাপানো বা এরকম কোনো বিষয় শিল্পীরা করছেন না।

নাসিম জানান, যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের কারো মনোনয়ন বাতিল হয়নি। তবে তাদের মধ্যে তানভীন সুইটি এবং হাসান জাহাঙ্গীর তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

২১ জনের কমিটিতে স্থান পেতে এরই মধ্যে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছেন। নাসিম জানান, মোট ৪৮ জন এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।

Reneta

টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। চ্যানেল আই অনলাইনকে বুধবার দুপুরে তিনি বলেন, কারা কোন পদে প্রার্থী হচ্ছেন, তা বৃহস্পতিবার সন্ধ্যায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলে জানতে পারবেন।

প্রাথমিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অভিনয়শিল্পী সংঘের বর্তমান সদস্য সংখ্যা ১ হাজার ১০০। পূর্ণাঙ্গ ৯০০ সদস্যের মধ্যে ৬০ জনের বেশি মারা গেছেন। বেশ কয়েকজন থাকেন দেশের বাইরে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার জানান, এ বছর নির্বাচনে ৭৫১ জন সদস্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

২৮ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়েছেন খায়রুল আলম সবুজ। এমনকি কোভিড পরিস্থিতির অবনতি হওয়ার বিষয়টিও মাথায় রেখে কাজ করছেন বলে জানান এই প্রবীন অভিনেতা।

যারা প্রার্থী হচ্ছেন:

সভাপতি পদে আহসান হাবিব নাসিমের মুখোমুখি হচ্ছেন শাহাদাৎ হোসেন নিপু। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন- তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, দিলু মজুমদার, সেলিম মাহবুব ও ইকবাল বাবু। দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের বিপরীতে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়বেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সায়েম সামাদ ও নূর এ আলম নয়ন। দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শেখ মিরাজুল ইসলাম ও কবি মামুন। অনুষ্ঠান সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নিথর মাহবুব ও রাশেদ মামুন অপু। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী। প্রচার ও প্রকাশনা পদে প্রার্থী হয়েছেন প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।

কার্যনির্বাহী সদস্য ৭টি পদের জন্য প্রার্থী হয়েছেন আইনুন নাহার পুতুল, আবুল কালাম আজাদ মিয়া, আশরাফ কবির, আশরাফুল আশীষ, গোলাম কিবরিয়া তানভীর, রাজীব সালেহীন, নূরুন নাহার বেগম, মিষ্টি মারিয়া, তানভীর মাসুদ, মাজনুন মিজান, মো. আবদুল হান্নান আখন্দ, মো. আমিনুল বারী, মৌসুমী হামিদ, রেজাউল রাজু, শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার ও হিমে হাফিজ।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয় শিল্পী সংঘআইনুন নাহার পুতুলআশরাফ কবিরআশরাফুল আশীষখায়রুল আলম সবুজগোলাম কিবরিয়া তানভীরতানভীর মাসুদনির্বাচননির্বাচন কমিশনারমাজনুন মিজানমিষ্টি মারিয়ামৌসুমী হামিদরাজীব সালেহীনলিড বিনোদনশামস সুমনশিল্পী সমিতিশ্যামল জাকারিয়াসংগীতা চৌধুরীসভাপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারত ম্যাচে খেলতে শ্রীলঙ্কার অনুরোধ ‘রাখবে না’ পাকিস্তান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT