চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভশ্রী করোনা পজিটিভ, টিকা নিয়েও আক্রান্ত জিৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ন ২০, এপ্রিল ২০২১
বিনোদন
A A

একই দিনে পশ্চিমবঙ্গ ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকার করোনা পজিটিভ এর খবর! একজন তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং অন্যজন সুপারস্টার জিৎ।

ভারতজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি এযাত্রায় বাদ যাচ্ছেন না তারকারাও।

বলিউডের পাশাপাশি ভারতের আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের প্রতিদিনই করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) প্রথমে জানা যায় পশ্চিম বঙ্গের সুপারস্টার জিৎ করোনায় আক্রান্ত। যদিও তিনি গত মার্চে করোনা সুরক্ষায় টিকা গ্রহণ করেছেন।

এদিন তিনি নিজেই সামাজিক মাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানান। জিৎ জানান, তিনি করোনা আক্রান্ত। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। বিগত কয়েকদিনে তার সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ারও আবেদন জানান জিৎ।

জিতের এমন পোস্টের ঘন্টাখানেকের মধ্যে নায়িকা শুভশ্রী জানান, তিনিও করোনায় আক্রান্ত। তবে স্বস্তির বিষয় শুভশ্রী করোনা পজিটিভ হলেও আক্রান্ত হয়নি তার সাত মাসের শিশুপুত্র ইউভান।

Reneta

শুভশ্রী সামাজিক মাধ্যমে করোনা আক্রান্তের খবর জানিয়ে লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে, ইউভান একদম সুরক্ষিত রয়েছে, ও ওর কেয়ারটেকারের জিম্মায় আছে। রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। এবং সবরকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অভিনেত্রীকরোনাকলকাতাজিৎটিকাপজিটিভলকডাউনশুভশ্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভালভার্দের হ্যাটট্রিকে সিটির বড় হার, পিএসজির বড় জয়, শেষের ড্র আর্সেনালের

মার্চ ১২, ২০২৬

পিছিয়ে মেয়েদের প্রথম বিপিএল শুরু জুলাইতে

মার্চ ১১, ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখন প্রায় শূন্যের কোটায়: আইনমন্ত্রী

মার্চ ১১, ২০২৬

ব্যাংক কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

মার্চ ১১, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT