দি ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর উইমেন (টিআইএডব্লিউ)-এর ২০১৪-২০১৫ সালের ওয়ার্ল্ড অব ডিফারেন্স লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন সেলিমা আহমাদ। তিনি নিটল নিলয় গ্রুপের ভাইস-চেয়ারপার্সন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি।
বিশ্বজুড়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, এমন একজন নারীকে প্রতি বছর এই সম্মাননায় ভূষিত করা হয়।
সেলিমা আহমাদ বিগত ২৮ বছর ধরে বেসরকারি উন্নয়ন খাতে কর্মরত আছেন। ৭ হাজারেরও বেশি নারী উদ্যোক্তার উন্নয়নের পেছনে ভূমিকা রেখেছেন তিনি। নিজের কাজের মধ্য দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, উদ্যোক্তা হওয়া এবং ক্ষুদ্রশিল্পের বাইরে গিয়ে আরো বেশি কিছু করার স্বপ্ন দেখতে নারীদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন সেলিমা আহমাদ।
আগামী ২১ থেকে ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য টিআইএডব্লিউ’র গ্লোবাল ফোরাম অনুষ্ঠানে মূল বক্তব্য পেশ করবেন সেলিমা আহমাদ।






