টালিগঞ্জে নতুন নায়িকার আগমন ঘটছে। তবে সে নায়িকা অন্য কেউ নয়; সুপারস্টার
দেবের প্রেমিকা। এতোদিন নিজের জীবন সঙ্গীকে নিয়ে লুকোচুরি করলেও এবার নিজেই
তাকে বড় পর্দায় নিয়ে আসছেন। তার নাম রুক্মিণী মৈত্র। গত তিন বছর ধরে
রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্ক।
আর সেকারণেই টালিউডে নিজের প্রেমিকাকে এন্ট্রি দেওয়ার জন্য বেশ তোরজোর শুরু করেছেন দেব। এরইমধ্যে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে দেবের। বর্তমানে রাজ তার মুক্তি পাওয়া ছবি ‘অভিমান’ নিয়ে ব্যস্ত আছেন।
দুর্গা পূজর পরপরই জনপ্রিয় এ পরিচালক রুক্মিণীর ছবির কাজ শুরু করবেন। ছবিটি প্রযোজনা করার কথা রয়েছে দেবের। এখন দেখার পালা নিজের প্রেমিকার জন্য দেব কতটুকু করতে পারেন।








