হলিউডের জনপ্রিয় মুভি ‘টার্মিনেটর’-এর পরবর্তী সিক্যুয়াল তৈরি হচ্ছে। সম্প্রতি এ সুখবর দেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার।
গত বছর মুক্তি পাওয়া সিরিজের পঞ্চম পর্ব ‘টার্মিনেটর জেনেসিস’ বক্স অফিসে ফ্লপ হলেও সিরিজটির ভবিষ্যত নিয়ে তিনি আশাবাদী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন ‘টার্মিনেটর’ ছবি প্রসঙ্গে শোয়ার্জনেগার মুখ খুলেছেন।
৬৮ বছর বয়সী এই মার্কিন অভিনেতা বলেন, ‘নতুন পর্বের জন্য পুরোপুরি মুখিয়ে আছি।’
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘টার্মিনেটর জেনেসিস’-এ শোয়ার্জনেগারের পাশাপাশি অভিনয় করেন এমিলিয়া ক্লার্ক, জেসন ক্লার্ক ও জেই কুর্টনি।







