চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাভেলা হত্যার নির্দেশ দেন বিএনপি নেতা কাইয়ুম?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

ইতালির নাগরিক টাভেলা সিজার হত্যার নির্দেশদাতা ‘বড়ভাই’ বিএনপির সাবেক কমিশনার আবদুল কাইয়ুম বলে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

দুই একদিনের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে মঙ্গলবার রাতে কয়েকটি গণমাধ্যমকে এমন তথ্য জানান তিনি।

তবে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, হত্যায় জড়িতদের মধ্যে যারা দেশে রয়েছে তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছে। এদের মধ্যে যদি কেউ বিদেশে পালিয়ে গিয়ে থাকে; তাকে দেশে ফিরিয়ে আনা হবে। আর যারা দেশে রয়েছেন তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছে।

দেশে আইএস এ হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আবারো বলেন, আইএস এ হত্যাকাণ্ড ঘটায়নি। এর পেছনে দেশি-বিদেশী ষড়যন্ত্র দায়ী।

এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) টাভেলা হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশে এক ‘বড়ভাই’র নির্দেশে ভাড়াটে খুনিরা টাভেলাকে হত্যা করে।

‘তবে সুনির্দিষ্টভাবে টাভেলা তাদের টার্গেট ছিলো না, তাদেরকে ভাড়া করা হয়েছিলো একজন বিদেশীকে হত্যা করার জন্য।’

Reneta

হত্যাকাণ্ডের পরপরই আইএস দায় স্বীকার করেছে বলে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ খবর দিলেও শুরু থেকেই তা অস্বীকার করে আসছিলো পুলিশ এবং সরকার। চারজনকে গ্রেফতার করার পরও একই কথা বলেছে পুলিশ।

ডিএমপি কমিশনার বলেন, দেশের সুনাম ক্ষুণ্ণ করতেই ইটালিয়ান নাগরিক টাভেলা সিজারকে হত্যা করা হয়, হত্যার পেছনে ছিলেন এক ‘বড়ভাই’, প্রকৃত অপরাধীকে আড়াল করতেই আইএস নাটক সাজানো হয়।

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিন হত্যাকারীসহ মোট চারজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেল।

গ্রেফতারদের মধ্যে ‘ভাগ্নে’ রাসেল, ‘চাকতি’ রাসেল এবং ‘শুটার’ রুবেল সরাসরি ‘কিলিং মিশনে’ অংশ নেয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আর হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলটিও উদ্ধারের সময় এর মালিক শরীফ নামে আরো একজনকে আটক করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে গুলি করে হত্যা করা হয় উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা টাভেলা সিজারকে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিদেশী খুনবিদেশী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT