চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা জয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আসরের শুরুতে বরিশালের কাছে লড়াই করে হার, পরের ম্যাচে ঢাকার বিপক্ষে বড় জয়ে কামব্যাক— এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ধরাশায়ী খুলনা টাইগার্স। তিন ম্যাচের দুটিতে টানা জয় তুলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে মিরাজের দল।

আসরে টানা দ্বিতীয় ম্যাচ জিততে বেনি হাওয়েল ও নাঈমের শেষের ঝড়ে বড় সংগ্রহ গড়ে চট্টগ্রাম। ১৯০ রান তাড়ায় ২৫ রান দূরে থামে মুশফিকুর রহিমের দল। ব্যাটারদের দিনে খুলনার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন চট্টগ্রামের দুই পেসার শরিফুল ও রেজাউর। মেহেদি মিরাজ নেন দুটি উইকেট।

মিরপুরে নিজেদের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে কেনার লুইস-উইল জ্যাক। দুজনে শুরু থেকেই চালান তাণ্ডব। প্রথম ওভারে শুভাগতকে ২৩ রানে ওড়ানোর পর ৩.৪ ওভারেই পেরিয়ে যায় দলীয় পঞ্চাশ (৫২) রান।

দুই ওপেনার ফিরলে কিছুটা ধীর হয় চট্টগ্রামের রান তোলার গতি। ১৫ রান করে আফিফ ফিরলে মিরাজের সঙ্গে জুটি গড়েন সাব্বির। হার্ডহিটার এই ব্যাটার নিজেকে খুঁজে ফিরেছেন এ ম্যাচেও। একটি ছক্কায় ৩৩ বলে করেছেন ৩২ রান। অধিনায়ক মিরাজ ২৩ বলে চারটি চারের মারে করেন ৩০ রান।

শেষের দিকে ঝিমিয়ে আসা রানে জোর হাওয়া দেন হাওয়েল। আগের দুই ম্যাচের মতো এ দিনও ব্যাট হাতে স্লগ ওভারে ছড়ি ঘোরান ইংলিশম্যান। ৪ চার আর ১ ছক্কায় ২০ বলে খেলেন ৩৪ রানের ঝলমলে ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ নাঈম ইসলাম। রান আউটের ফাঁদে পড়ার আগে ৫ বলের দুটিকে ছক্কা বানিয়ে খেলেন ১৫ রানের ক্যামিও। তাতেই চট্টগ্রামের সংগ্রহ দুইশ নাগালে যায়।

ব্যাটারদের দিনে চট্টগ্রামের মিডল অর্ডারকে ভোগান মেহেদী হাসান। তরুণ অফস্পিনার কোনো উইকেট না পেলেও চার ওভারে খরচ করেন মাত্র ২৩ রান। ৩ ওভারে ৩৫ রান খরচায় দুটি উইকেট তুলে নেন কামরুল ইসলাম রাব্বি।

Reneta

বড় লক্ষ্যে দারুণ শুরুও পায় খুলনা। কিন্তু রান তোলার গতি ঠিক থাকলেও হারিয়ে বসে গুরুত্বপূর্ণ দুই ওপেনারকে। দলীয় ৪৫ রানে দুর্দান্ত ব্যাটিং করা আন্দ্রে ফ্লেচার ফিরেন রিটায়ার্ট হার্ট হয়ে। ১২ বলে ১৬ রান করে রেজাউরের বাউন্সারে মাঠের বাইরে যান এই ক্যারিবিয়ান।

ফ্লেচার ফেরার পর নড়বড়ে হয়ে পরে খুলনার ইনিংস। টানা দ্বিতীয় জয় তুলতে মাঝের দিকে লড়াই করেন মেহেদি হাসান। তরুণ এই ব্যাটার ২৪ বলে ৩০ রানে ফিরেন। খোলাশাবৃত থাকেন অধিনায়ক মুশফিকুর রহিম। অনত্যম ভরসার এই ব্যাটার ১৫ বলে বিনা বাউন্ডারিতে করেন ১১ রান।

মুশফিক-মেহেদি ফিরলে যা একটু প্রতিরোধ করেন ইয়াসির আলী। ফ্লেচারের বদলি নামা সিকান্দার রাজা ১২ বলে ১ চার ২ ছক্কায় করেন ২২ রান। ইয়াসির ২৬ বলে ৪০ রানের ইনিংস সাজান দুটি চার তিন ছক্কায়। তাদের লড়াই শেষ পর্যন্ত ব্যবধানই কমাতে পারে।

চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়ের বেনি হাওয়েল ৩৭ রানের বিনিময়ে নেন এক উইকেট। শিকার করেন প্রতিপক্ষে অধিনায়ক মুশফিকুর রহিমকে। দুটি করে উইকেট নেন রেজাউর, শরিফুল ও মেহেদি হাসান।

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনা টাইগার্সচট্টগ্রাম চ্যালেঞ্জার্সফ্লেচারবঙ্গবন্ধু বিপিএল-২০২২মিরাজলিড স্পোর্টসহাওয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার: সড়কে ফিরেছে সব যানবাহন, খুলেছে শপিং মলও

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ স্কুল শুটিংয়ের ঘটনায় শোক সভা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই সংস্কারের পক্ষে স্পষ্ট জনরায়: আলী রীয়াজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস,  ছবি: সংগৃহীত।

গ্রহণযোগ্য নির্বাচন, তবে নারী প্রতিনিধিত্বে হতাশা: ইইউ পর্যবেক্ষণ মিশন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT