ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলায় হাতিয়া এলাকায় একটি লবন ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন নিহত হয়েছে। প্রাথমিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। দুপুর পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।
এছাড়া একই মহাসড়কের সল্লা এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি চিনি ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এঘটনায় আহত হয় ২ জন। উভয় ঘটনায় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অপর দিকে একই মহাসড়কের সল্লা ও বা ঐখোলা এলাকার নাহিদ ফিলিং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এ দু’টি ঘটনায় আহত হয় অন্তত ১৬ জন। আহতদের টাঙ্গা্ইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালপুর সার্কেল এএসপি মো. মাসুদুর রহমান মনির, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যানজট নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। অল্প সময়ের জন্য যান চলাচলের সমস্যা হলেও এখন তা স্বাভাবিক রয়েছে।








