চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৪:০৪ অপরাহ্ন ০১, অক্টোবর ২০১৯
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে চাঞ্চল্যকর মন্টি ঘোষ হত্যা মামলায় স্বামী রনি ঘোষকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন।

দণ্ডিত রনি ঘোষ টাঙ্গাইল শহরের সাহা পাড়া এলাকার রবি ঘোষের ছেলে।

টাঙ্গাই‌ল আদালতের সরকারি কৌশলী (পিপি) একেএম নাছিমুল আক্তার নাছিম জানান: গৃহবধূ মন্টি ঘোষ হত্যা মামলায় স্বামী রনি ঘোষকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। তবে এ মামলায় গৃহবধূ মন্টি ঘোষের শশুর রবি ঘোষ ও ভাসু‌রের স্ত্রী পূর্ণিমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়।

তিনি আরো বলেন: মামলা চলাকালে দণ্ডিত স্বামী রনি ঘোষ উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। পরে আর্গুমেন্ট চলাকালে তিনি আত্মগোপনে চলে যান। তার অনুপস্থিতে বিচারক এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়: গাজীপুর জেলার নীলনগর গ্রামের চিনি ঘোষের মেয়ে মন্টি ঘোষের সাথে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার রবি ঘোষের ছেলে রনি ঘোষের ২০১৩ সালের ৩০ জুন বিয়ে হয়। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় ১০ লাখ টাকা যৌতুকের জন্য ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার স্বামী রনি ঘোষসহ পরিবারের অন্যরা গৃহবধু মন্টি ঘোষকে গলাটিপে হত্যা করে।

Reneta

এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর নিহতের মা চিনি ঘোষ বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ স্বামী রনি ঘোষ, শশুর রবি ঘোষ ও ভাস‌ু‌রের স্ত্রী পূর্ণিমা ঘোষকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে।

Jui  Banner Campaign
ট্যাগ: গৃহবধূটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT