চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে লেবু চাষ করে টোকাই থেকে কোটিপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ন ১০, নভেম্বর ২০১৫
কৃষি
A A

টাঙ্গাইলের সখীপুরে লেবু বাগান করে অভাবনীয় সাফল্যের নজির গড়েছেন মোছলেম উদ্দিন। সাড়ে ছয় একর জমিতে লেবু বাগান করে প্রতি মাসে তিনি আয় করছেন প্রায় তিন লাখ টাকা।

মোছলেম উদ্দিন এক সময় অন্যের বাড়িতে দিন মজুর হিসেবে কাজ করেছেন। টোকাই ছিলেন অনেকদিন। বাড়ি বাড়ি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করেও জীবিকা নির্বাহ করেছেন কিছুদিন।

তার বাড়িতে ছিল ৬টি লেবু গাছ। মাসে প্রায় ৫০০ টাকার লেবু বিক্রি করতেন। তারপর একদিন সাহস করে সখীপুরের গজারিয়া গ্রামে সাড়ে ছয় একর জমি এক ব্যক্তির কাছ থেকে ১০ বছরের জন্য লিজ নেন।

সেখানে গড়ে তোলেন লেবু বাগান। তারপর লেবুই তাকে পৌছে দেয় সাফল্যের দরজায়। মোছলেম উদ্দিন বলেন, ৬টি গাছ থেকে আমি শুরু করেছি। এখন আমার বাগান বড় হয়েছে। অন্যের জমি লিজ নিয়ে শুরু করলেও এখন আমার মাসিক আয় তিন লাখ টাকা ছাড়িয়েছে।

মোছলেমের এ সাফল্য দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অনেক চাষীই। তারা বলেন, তার দেখাদেখি আমরা লেবু চাষের দিকে ঝুঁকছি।

তার সাফল্যকে সর্বত্র ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ ফায়জুল ইসলাম ভূইয়া ও টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হাশিম জানান,তার দেখাদেখি এখানকার অন্য কৃষকরা লেবু চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আমরাও চেষ্টা করছি কৃষকদের মধ্যে লেবুচাষ ছড়িয়ে দিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: টাঙ্গাইললেবুলেবু বাগান
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT