উজানের ঢল ও ভারী বর্ষণে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এ কারণে ধলেশ্বরী, লৌহজং, বংশাই ও ঝিনাই নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।
দুই দিন স্থিতিশীল থাকার পর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের ফলে এ পানি বৃদ্ধির হার বলে জানিয়েছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড।
এতে যমুনা নদীর চরাঞ্চল, নিম্নাঞ্চল অভ্যন্তরীণ নদী তীরবর্তী এলকার ফসলি জমি ও ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে।
পানি বৃদ্ধি পেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ।








