টাঙ্গাইলের সরাতৈল এলাকায় চট্টগ্রাম মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
এই ঘটনায় দীর্ঘসময় ময়মনসিংহের সঙ্গে টাঙ্গাইলের রেল যোগাযোগ বন্ধ থাকে। সন্ধ্যার পর রেলযোগাযোগ আবার স্বাভাবিক হয়।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী চট্টগ্রাম মেইল ৩৭ আপ লোকাল ট্রেনটি কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। 
জামালপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়। ট্রেনটি উদ্ধারের পর রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।








