জনপদ

টাঙ্গাইলে ‘চিরঞ্জীব মুজিব’ ম্যুরাল উদ্বোধন

চিরঞ্জীব মুজিব ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে নেতৃবৃন্দের অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ‘চিরঞ্জীব মুজিব’ ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতি ও আনুষ্ঠানিকতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত ‘চিরঞ্জীব মুজিব’ ম্যুরালের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সের পাশে ম্যুরালটির উদ্বোধন করেন ভূঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য ছোট মনি।

পরে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সে সময় উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সিমাসহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিষয়:টাঙ্গাইল
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…