চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত বাসে ধর্ষণের শিকার রুপা শিক্ষক হতে চেয়েছিল

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৭:৪৭ অপরাহ্ন ৩০, আগস্ট ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ধর্ষণ করে হত্যার শিকার রুপা শিক্ষক হতে চেয়েছিলো বলে জানিয়েছেন তার মামা ফরিদুল ইসলাম। নির্মমতার শিকার রুপা কর্মস্থল শেরপুর থেকে বগুড়া গিয়েছিলেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে।

নিহত রুপা ছোট বেলা থেকেই মেধাবী ছিলো, শিক্ষকতা পেশাই ছিলো তার ধ্যানজ্ঞান জানান তার মামা।

দৃষ্টান্তমূলক শাস্তিসহ দ্রুত লাশ ফেরত চান নিহতের ভাই।

স্থানীয় আইনজীবি ও মানবাধিকার কর্মী এস আকবর বলেন, পূর্বেও টাঙ্গাইলে এমন ঘটনা ঘটেছে সেসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে আজ রুপা এমন নির্মমতার শিকার হত না।

গতকাল মঙ্গলবার মধুপুর থানা পুলিশ ছোঁয়া পরিবহনের  চালক, সুপারভাইজার ও ৩ হেলফারকে আটক। পরে গতকাল তাদের বিচারিক আদালতে তোলা হয়ে ১৬৪ ধারায় হত্যা সংশ্লিষ্ট বর্ননাসহ হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

এঘটনায় দুপুর আড়াইটার টাঙ্গাইল পুলিশ সুপার মো. মাহাবুব আলম তার কার্যালয়ে এক প্রেস বিফ্রিং করে  হত্যার বর্ণনাসহ আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার কথা জানান।

Reneta

আজ দুপুর তিনটার দিকে গাড়ীর চালক ও সুপার ভাইজারকে বিচারিক আদালতে নেয়া হলে আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এ ঘটনার এক পত্যক্ষদর্শীর জবানবন্দীও গ্রহণ করা হয়।

অরণ খোলা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাইয়ুম জানান, আমরা আরো দুই আসামীকে আটক করে আদালতে প্রেরণ করি। আসামীরা আদালতে স্বীকারোন্তি মূলক জবানবন্দী দিয়েছে। নিহতের ভাই হাফিজুল টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতুল মন্ডলের নিকট লাশ উত্তোলনের জন্য আবেদন করেছে।

ঘটনার দিন গত শুক্রবার রাতে বগুড়া থেকে ফিরছিলেন মময়নসিংহ ছোঁয়া পরিবহনের একটি বাসে। বাসটি টাঙ্গাইলের এলেঙ্গা অতিক্রম করলে নেমে যায় সকল যাত্রী। আর এই সুযোগ নিয়ে বাসটি কালিহাতী এলাকায় পৌঁছালে গাড়ীর হেলপার ও অন্যরা তাকে গাড়ির পিছনের সিটে নিয়ে জোড় করে মধুপুর পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। মধুপুর পৌঁছালে নিহত রুপা আলো দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে তার ঘাড় মটকে তার মৃত্যু নিশ্চিত করে খুনীরা। পরে মধুপুর ময়মনসিংহ সড়কের মধুপুর বনের পচিশ মাইল এলাকায় জঙ্গলের মধ্যে তার লাশ ফেলে রেখে যায় হত্যাকারীরা।

পরের দিন  সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হত্যা মামলা দায়ের ও লাশের পোস্টমর্টেম করে এবং কোন দাবিদার না থাকায় বেওয়ারীশ হিসাবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: চলন্ত বাসে ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT