চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে করোনা আতঙ্কে তিন পরিবার লকডাউন

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১:৪০ অপরাহ্ন ২৬, মার্চ ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে করোনা আতঙ্কে তিনটি পরিবারকে লকডাউন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের তিনটি পরিবারকে লকডাউন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী এ ঘোষণা দেন।

এই কর্মকর্তা জানান, ঢাকার মিরপুরে লকডাউন হওয়া একটি বাসা থেকে এক ব্যক্তি তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসেন। গত পাঁচ দিন ধরে তারা সেখানে অবস্থান করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রশাসনকে জানায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জফলে এলাহী অভিযান চালিয়ে ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করেন। এসময় মিরপুর থেকে আসা ব্যক্তির শ্বশুরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদ জফলে এলাহী বলেন, ‘ওই ব্যক্তি মিরপুরে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে পালিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। পরে ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে। তারা বাড়ির বাইরে যেতে পারবেন না। তাদের খাবারের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি লোক দিয়ে বাজার করে ওই পরিবারগুলোর কাছে হস্তান্তর করছেন।’

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের টোলারবাগে গত শনিবার (২১ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এই ব্যক্তির চিকিৎসকও করোনা সংক্রমিত হয়েছেন। এদিকে টোলারবাগের ওই ব্যক্তির মৃত্যুর পর দিন রবিবার (২২ মার্চ) রাতে তার এক প্রতিবেশী মারা যান। তবে তার মৃত্যু করোনায় কিনা তা নিশ্চিত করতে সময় চেয়েছে আইইডিসিআর। তবে ওই ঘটনার পর টোলারবাগ এলাকা লকডাউন করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা আতঙ্কটাঙ্গাইললকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT