চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৬:৪৪ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের নাগরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

বুধবার দুপুরে উপজেলার সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু (৪৮), আওয়ামীলীগ নেতা রতন ভূঁইয়া (৪৮), সুমন খান (৩০), মাহমুদুল হক (৩২) ও সোলায়মান হোসেন বিপ্লব (৪২)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপুসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের দিকে আওয়ামী লীগ নেতা শাহীদুল ইসলাম অপু নেতা কর্মীদের নিয়ে তেবাড়িয়া স্কুলমাঠে স্থানীয় যুবলীগের সম্মেলনে যাচ্ছিলেন। অপু স্কুল গেটের সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা মন্টু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা এসময় অপুসহ ৫ জনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা আরো জানায় উপজেলার তেবাড়িয়ার গ্রামের মৃত. আমিনুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপুর সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম মন্টুর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই পরিপ্রেক্ষিতে এ ধরনের হামলার ঘটনা ঘটতে পারে বলে দাবী এলাকাবাসীর। হামলার পর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তেবাড়িয়া বাজারে মহরা দিলে জনমনে আতংক দেখা দেয়। উত্তেজনা বিরাজ করায় ফের বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন তারা।

Reneta

নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. আলমচাঁদ জানান, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এছাড়া হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আধিপত্য বিস্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার অস্ট্রেলিয়ায় পৌঁছে গেল ‘বনলতা এক্সপ্রেস’!

মার্চ ২৭, ২০২৬

পদ্মা নদীতে বাস পড়ে নিখোঁজদের খোঁজে আবারও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস

মার্চ ২৭, ২০২৬

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শপথ

মার্চ ২৭, ২০২৬

কোচের আস্থায় না থাকলেও সতীর্থকে পাশে পাচ্ছেন নেইমার

মার্চ ২৭, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT