চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলেও ডিজে শাকিলের প্রতারণার ফাঁদ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৩:২১ অপরাহ্ন ১৪, আগস্ট ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
ডিজে শাকিল

ডিজে শাকিল

প্রতারণার মামলায় বগুড়ায় গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত যুবলীগ নেতা ডিজে শাকিলের প্রতারণার ফাঁদ পাতা ছিল টাঙ্গাইলেও। সেখানে তার প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই।

সিরাজগঞ্জের তাড়াশে নিজ কার্যালয় থেকে ১২শ’ কোটি টাকার চেকসহ প্রতারক ডিজে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। তার প্রতারণার শিকার টাঙ্গাইলের কালিহাতীর মগড়া এলাকার তাপস কুমার পালও। শাকিলের কাছ থেকে জব্দ করা চেকগুলো মূলত রাজলক্ষ্মী ট্রেডিং কর্পোরেশনের মালিক তাপসের।

২০১৫ সালে শাকিলের সাথে পরিচয় হলে পাঁচ কোটি টাকা ঋণ পাইয়ে দেয়ার কথা বলে স্বাক্ষরসহ সব চেকের পাতা তাপসের কাছ থেকে হাতিয়ে নেন শাকিল। পরে সেখানে ইচ্ছেমত টাকার অংক বসিয়ে প্রতারণার কাজে ব্যবহার করতেন শাকিল।

কেবল চেক নয়, প্রভাবশালীদের সাথে সখ্য থাকার সুবাদে চাকরি দেয়ার কথা বলে তার কাছ থেকে শাকিল হাতিয়ে নিয়েছেন আরও ১৩ লাখ টাকা। আর চেক ও টাকা ফেরতের জন্য সালিশি বৈঠক হলেও মেলেনি কোনও প্রতিকার।

ডিজে শাকিলের প্রতরণার শিকার টাঙ্গাইলের তাপস

শুধু চেক বা চাকরির দেযার নামে টাকা হাতিয়ে থেমে থাকেননি শাকিল। অনুদান দেয়ার কথা বলে প্রায় ২ হাজার মানুষের কাছ থেকে নিয়েছেন ন্যাশনাল আইডি কার্ড।

অন্যদিকে, চেকের ব্যাপারে পূবালী ব্যাংকের টাঙ্গাইল শাখা আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য না দিলেও তাদের পক্ষ থেকে জানানো হয় ২০১৫ সালে হিসাব খোলা হলেও ওই অ্যাকাউন্টে কোনো লেনদেন না করায় তা বন্ধ রয়েছে।

Reneta

ডিজে শাকিল রিশান ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস নামের দুই ভুয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

সব ধরনের নিয়োগপত্র, স্ট্যাম্প, চেক নিজের কম্পিউটারে তৈরি করত এই শাকিল। গ্রেপ্তার ডিজে শাকিল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের সহসভাপতি।

বুধবার বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম তাড়াশে ডিজে শাকিলের অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার সহযোগী আইটি বিশেষজ্ঞ হুমায়ুন কবির (২৮) ও ম্যানেজার হারুনার রশিদকেও (২৬) গ্রেপ্তার করা হয়।

ডিজে শাকিলের অফিস থেকে ১ হাজার ২০১ কোটি টাকার ভুয়া চেক, সামরিক বাহিনীর ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র ছাড়াও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিসংখ্যানে এবারের ভোট

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা করলেও অপেক্ষা করছে ‘বড়’ চ্যালেঞ্জ : তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডয়চে ভেলের সাক্ষাৎকারে এককভাবে সরকার গঠনের প্রত্যাশা তারেক রহমানের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে এগিয়ে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT