চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের জন্য প্রিন্সের শুভেচ্ছা

১২:২৩ পূর্বাহ্ন ৩১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে প্রথমবারের মতো পরাজিত করার ঐতিহাসিক দিনে আনন্দে ভাসছে গোটা বাংলাদেশ। বহুদিনের লালিত স্বপ্ন নিয়ে সাবেক হওয়া একজন ক্রিকেটারের জন্য দিনটি যেনো স্বপ্নপূরণের গর্বভরা এক আবেগময় দিন। প্রবাসে থেকে দেশের এই সম্মান অর্জনের দিনে নিজের এই আবেগ-অনুভূতিই প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং একসময়ের দেশ সেরা পেসার গোলাম নওশের প্রিন্স।

বাংলাদেশ ক্রিকেটের নতুন ইতিহাস গড়া নিয়ে চ্যানেল আই অনলাইনকে যুক্তরাষ্ট্র প্রবাসী এই সাবেক ক্রিকেটার বলেন, ‘ঐতিহাসিক জয়। আমি আনন্দি-গর্বিত। আমাদের ছেলেরা আমার শৈশবের স্বপ্নই সত্যি করলো। তরুণ বয়সে ক্রিকেট তারকাদের বড় বড় ছবি দেয়া ম্যাগাজিন পড়তাম। আদৌ কখনো ওয়ানডে আর টেস্ট খেলতে পারবো কিনা এমন স্বপ্নীল ভাবনাই ভাবতাম আমরা। এখন আমরা শুধু সব ফরম্যাটের ক্রিকেটই খেলছি না বরং জিততেও শিখেছি। কঠোর পরিশ্রমী ছেলেরাই আমাদের স্বপ্নকে সত্যে পরিণত করছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা। মনে রেখো, জয় পেতে থাকা একটা অভ্যাস। তাই দেশের জন্য জিততে থাকো।’

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মিরাজ-সাকিব ম্যাজিকে এক সেশনেই বাজিমাত করে বাংলাদেশ। মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ১০৮ রানের বিশাল জয় তুলে নেয় টিম টাইগার্স। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬ টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। সাকিব নেন ৪ টি উইকেট। প্রথম ইনিংসেও ৬ উইকেট নেন মিরাজ।

এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেও আজকের জয় বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ টেস্ট ক্রিকেটে এ সময়ের অন্যতম সেরা দলকে হারিয়েছে বাংলাদেশ।

অভিষেকের দুই টেস্টে সিরিজে ১৯ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড করেছেন মেহেদি হাসান মিরাজ। এর আগের রেকর্ডটি একশ বছরেরও বেশি পুরনো। অজি ক্রিকেটার জন জেমস ফেরিস অভিষেকের দুই টেস্টে তুলে নিয়েছিলেন ১৮ উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা টেস্টবাংলাদেশ-ইংল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছোট খাটো বিষয় আমরা ক্ষমা করবো, বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে ঘিরে সারা দেশে বিচ্ছিন্ন সংর্ঘষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন: ভোট দিয়ে নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT